উদ্দীপক অনুসারে XCl ও YCl যৌগদ্বয়ের কোনটির পানিতে দ্রবণীয়তা বেশি? ব্যাখ্যা কর।
উত্তর: X হলো Na অর্থাৎ Xcl হলো NaCl। Y হলো Cu অর্থাৎ YCl হলো CuCl। NaCl এবং CuCl এরমধ্যে NaCl এর দ্রবণীয়তা বেশি।NaCl ও CuCl উভয়ই পোলার যৌগ। দুটি পোলার যৌগের মধ্যে ক্যাটায়নে যার d ও f অরবিটালে ইলেকট্রন সংখ্যা বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি। NaCl এর ক্যাটায়নে Na+ এবং CuCl এর ক্যাটায়নে Cu+। এখানে Na+ এর ইলেকট্রন বিন্যাসে d ও f অরবিটালে কোন ইলেকট্রন নেই।অপরদিকে Cu+ এর d ও f অরবিটালে দশটি ইলেকট্রন। সুতরাং NaCl অপেক্ষা CuCl এর পোলারায়ন ক্ষমতা বেশি। NaCl এর সমযোজী বৈশিষ্ট্য অপেক্ষা CuCl এর সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাই, NaCl পানিতে দ্রবণীয়তা বেশি।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপক অনুসারে XCl ও YCl যৌগদ্বয়ের কোনটির পানিতে দ্রবণীয়তা বেশি?…
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর