উদ্দীপকের দ্রবনে সামান্য এসিড বা ক্ষারক যোগ করলে pH এর মান পরিবর্তন হবে কিনা- বিশ্লেষন কর।
উত্তর: উদ্দীপকের দ্রবণটি একটি বাফার দ্রবন। এটি একটি অম্লীয় বাফার। এখন এ অম্লীয় বাফার দ্রবনে অল্প সবল এসিড (HCl) অথবা ক্ষার (NaOH) দ্রবন সংযোগের ফলে বাফার দ্রবনের মান প্রায় স্থির থাকার ব্যাখ্যা করা হলোঃ (i) অল্পমাত্রায় এসিড সংযোগঃ যদি সামান্য পরিমাণ HCl এসিড অর্থাৎ H+ আয়ন ও বাফার দ্রবন যোগ করা হয়, তখন প্রদত্ত আয়নগুলো দ্রবনে বিদ্যমান HCO3-আয়নের সাথে যুক্ত হইয়ে নিম্নরূপ মৃদু তড়িৎ বিশ্লেষ্য H2CO3 অনু উৎপন্ন করে। H+(aq) + HCO3-(aq) [গণিত] H2CO3 যেহেতু কার্বনিক এসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই কার্বনিক এসিড অতি সামান্য পরিমানে বিয়োজিত হয়। সেহেতু ঐ বাফার এর PH মান প্রায় অপরিবর্তিত থাকে। (ii) অল্পমাত্রার ক্ষার (OH-) সংযোগঃ সামান্য পরিমান ক্ষার অর্থাৎ OH- আয়ন এ বাফার দ্রবণটিতে যোগ করলে প্রদত্ত OH- আয়নগুলো দ্রবনে বিদ্যমান H+ এর সাথে বিক্রিয়া করে অতীব মৃদু পানি অনু (H2O) সৃষ্টি করে।তখন কার্বনিক এসিডের সাম্যাবস্থা ডানদিকে সরে গিয়ে আয়ন তৈরী করে বিক্রিয়ারত আয়নের অভাব পূরণ করে। [গণিত] অতএব দেখা যায় যে, বাফার দ্রবনে সামান্য পরিমান তীব্র এসিড বা ক্ষার হিসাবে যথাক্রমে H+ আয়ন অথবা OH- আয়ন এর যে কোনো একটি যোগ করা হোক না কেন ,তা বাফার দ্রবনের উৎপাদনের আন্তঃক্রিয়ার ফলে অপসারিত হয় এবং কোনো ক্ষেত্রেই H+ আয়নের ঘনমাত্রা তথা PHএর মান বিশেষ পরিবর্তিত হয় না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের দ্রবনে সামান্য এসিড বা ক্ষারক যোগ করলে pH এর মান পরিবর্তন…
উদ্দীপক
[H2CO3 এবং ka = 3.98 10-7]Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর