B যৌগটি কিভাবে খাদ্য সংরক্ষণ করে তার কৌশল বর্ণনা কর।
উত্তর: অ্যাসিটিক এসিড (CH3COOH) এর 6-10% জলীয় দ্রবণ হলো ভিনেগার। এর pH মান 4.74 থাকে। তাই pH 4.74 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। অ্যাসিটিক এসিডের জীবাণু ধ্বংসকরণ প্রক্রিয়া এ অম্লীয় পরিবেশের ওপর নির্ভর করে। তাই প্রিজারভেটিভরূপে মাত্র 3% অ্যাসিটিক এসিড ও 4% অ্যাসিটিক এসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় অথবা এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। প্রিজারভেটিভরূপে ভিনেগারের ক্রিয়াকৌশলঃ সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার হিসেবে গ্রহণ করে এবং বংশ বিস্তার ঘটায়। এর ফলে আমাদের খাদ্যের পচন শুরু হয়। সব ধরণের প্রিজারভেটিভস এর কৌশল হলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ হতে খাদ্যদ্রব্যকে রক্ষা করা। তাই ভিনেগার বা অম্লীয় লবণ ব্যবহারে খাদ্যের pH যত কম রাখা যায় ততই ঐ ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবিস্তার হ্রাস করা যায়। অর্থ্যাৎ, সামান্য H+ এর উপস্থিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে প্রিজারভেটিভরূপে ভিনেগারের গুরুত্ব রয়েছে। ভিনেগার মূলত এসিটিক এসিড, যা নিম্নরূপে ক্রিয়া করে- CH3COOH ⇌ CH3COO-+H+ জীবন্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া+H+ →মৃত/নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
B যৌগটি কিভাবে খাদ্য সংরক্ষণ করে তার কৌশল বর্ণনা কর।
উদ্দীপক

Jessore · 2021
উত্তর
উত্তর
এ আণবিক গুচ্ছের দুটি ডাইপোলের দুটি অক্সিজেন পরমাণুর মাঝে H দ্বারা সৃষ্টি সেতুবন্ধনের নামই হাইড্রোজেন বন্ধন।
হাইড্রোজেন বন্ধন দ্বারা সৃষ্ট এ বিরাট আণবিক গুচ্ছের অণুসমূহের পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে হলে H বন্ধনসমূহ ভাঙতে হয়।অর্থাৎ, উচ্চ আন্তঃআণবিক আকর্ষণ বল অতিক্রম করতে হয় যার জন্য প্রচুর তাপশক্তির প্রয়োজন। এ কারণে পানির স্ফুটনাংক উচ্চ তথা 100°C আর তাই সাধারণ অবস্থার পানি তরল।উত্তর

উত্তর