খাদ্য সংরক্ষক হিসাবে উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] পাত্রের দ্রবণের কৌশল ভিন্ন - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A ও B পাত্রের খাদ্য সংরক্ষক দুটি হলো ভিনেগার (CH3COOH) ও খাদ্য লবণ (NaCl)। খাদ্য সংরক্ষকরূপে ভিনেগারঃ CH3COOH (এসিটিক এসিডের) 6 - 10% কে ভিনেগার বলে। যা একটি খাদ্য সংরক্ষক। এটি বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া, জীবানু এবং মোল্ড ধ্বংস করার কাজে কার্যকরী। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভিনেগার প্রোটিনের গঠনকে ভেঙ্গে প্রোটিনের H+ কে বিমুক্ত করে যা ব্যকটেরিয়ার প্রোটিন ও চর্বিকে আদ্রবিশ্লেষিত করে। ফলে, ব্যাকটেরিয়া ধ্বংস হয়। CH3COOH + H2O ⮀ CH3COO- + H+ এটি একটি দুর্বল এসিড। এর pH অনেক কম। ভিনেগার সকল ধরনের খাদ্য প্রস্তুত ও সংরক্ষনে ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষকরূপে খাদ্য লবণ(NaCl): NaCl প্রাকৃতিক ফুড-প্রিজারভেটিভ এর মধ্য অন্যতম। NaCl এর 7 - 8% দ্রবণ দ্বারা সংরক্ষন পদ্ধতি কিউরিং নামে পরিচিত। মাছ, মাংস, সব্জিকে কিউরিং পদ্ধতিতে সংরক্ষন ক্রয়া হয়। NaCl খাদ্য বস্তুর পানি শোষন করে নেয়, ফলে ব্যকটেরিয়া জন্মাতে পারে না এবং খাদ্য নষ্ট হ য় না। NaCl(s) + খাদ্য → NaCl(aq) + প্রিজারভড খাদ্য NaCl এর গাঢ় দ্রবণ 15 - 20% কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণে ব্যবহার করা হয়। সামুদ্রিক মাছ সংরক্ষনেও এটি ব্যবহৃত হয়। অতএব, ভিনেগার ও খাদ্য লবণ উভয়ই খাদ্য সংরক্ষক হলেও এদের সংরক্ষন কৌশল ভিন্ন।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
খাদ্য সংরক্ষক হিসাবে উদ্দীপকের 'A ও 'B পাত্রের দ্রবণের কৌশল ভিন্ন…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
\end{if}]-->
বন্ধন কোণ 1800।উত্তর
অর্থাৎ, ফার্মেন্টেশন সম্পন্ন হয়। এবং প্রক্রিয়া শেষে দ্রবণে প্রায় 10% ইথানল থাকে। অ্যাসিটো ব্যকটর নামক ব্যকটেরিয়ার উপস্থিতিতে ইথানলের লঘু জলীয় দ্রবণকে বায়ুর O2 দ্বারা জারিত করলে লঘু ইথানয়িক এসিড (6 - 10)% তথা, ভিনেগার প্রস্তুত হয়।

উত্তর