উদ্দীপকের A, B, C ও D যৌগসমূহের স্ফুটনাঙ্কের তারতম্যের কারন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A, B, C ও D যৌগসমূহ যথাক্রমে HF, HCI, HBr ও HI। নিচে যৌগসমূহের স্ফুটনাংকের তারতম্যের কারণ বিশ্লেষণ করা হলো- সাধারণত একই গ্রুপের উপর থেকে নিচের দিকের মৌলসমূহের হাইড্রাইডের স্ফুটনাংক এদের মোলার ভর বৃদ্ধির সাথে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এর কারণ অণুসমূহের মোলার ভর বৃদ্ধির সাথে এদের লন্ডন বল বা বিস্তারণ বল বৃদ্ধি পায়। উদ্দীপকের HF. HCl, HBr ও HI যৌগ চারটি গ্রুপ-17 এর ১ম চারটি মৌলের হাইড্রাইড। এদের স্ফুটনাংকের ক্রম HF > HCI > HBr > HI হওয়ার কথা। কিন্তু HF যৌগে IH-বন্ধন গঠন করার কারণে HF অণুর স্ফুটনাংক অনেক বেশি অর্থাৎ স্ফুটনাংকের তারতম্য ঘটেছে। HF অণুতে একটি H পরমাণু এবং F পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি [F(4.0) – H(2.1) = 1.9 ] হওয়ায় একটি অণু HF এর ধনাত্মক H+ পরমাণুর সাথে অপর অণু ঋণাত্মক F- এর মধ্যে দুর্বল বন্ধনের সৃষ্টি হয় যা H- বন্ধন নামে পরিচিত। [চিত্র] এ হাইড্রোজেন বন্ধনের কারণে HF এর অণুসমূহ পরস্পরের কাছাকাছি অবস্থান করে। অণুসমূহকে দূরে সরাতে অনেক তাপশক্তির প্রয়োজন বলে HF এর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। পরবর্তী HCI HB2, HI যৌগের স্ফুটনাংক ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। অর্থাৎ HF যৌগে H-বন্ধন গঠনের কারণে উদ্দীপকের যৌগসমূহে স্ফুটনাংকের তারতম্য দেখা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের A, B, C ও D যৌগসমূহের স্ফুটনাঙ্কের তারতম্যের কারন বিশ্লেষ…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এ হাইড্রোজেন বন্ধনের কারণে HF এর অণুসমূহ পরস্পরের কাছাকাছি অবস্থান করে। অণুসমূহকে দূরে সরাতে অনেক তাপশক্তির প্রয়োজন বলে HF এর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। পরবর্তী HCI
HB2, HI যৌগের স্ফুটনাংক ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। অর্থাৎ HF যৌগে H-বন্ধন গঠনের কারণে উদ্দীপকের যৌগসমূহে স্ফুটনাংকের তারতম্য দেখা যায়।