A যৌগটির খাদ্য সংরক্ষক, হিসেবে উপযুক্ততা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A যৌগটি ভিনেগার। খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার খুবই উপযুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগারের উপযুক্ততার কারণ- i. ভিনেগারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ii. এটি মৃদু এসিড হওয়ায় খাবারের সাথে গ্রহণ করলে এসিডিটি বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, বরং খাবার ও দেহের pH এর সমতা বজায় রাখে। iii. এটি অম্লীয় দ্রবণ বিধায় এর প্রভাবে সংরক্ষিত খাদ্য দ্রব্যের দ্রবণের pH মান কমে যায়। অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া জন্মানো ও বংশ বিস্তারের অনুকূল পরিবেশ পায় না। ইথানোয়িক এসিডের 6% (w/V) জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35 যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট উপযোগী। iv. এটি পানিতে যেকোনো অনুপাতে দ্রবণীয়। কারণ এটি পানির অণুর সাথে কার্যকরী হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ফলে খাদ্যের পানির সাথে সহজে মিশে সর্বত্র সুষম ঘনমাত্রা বজায় রেখে অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। V. এর স্ফুটনাঙ্ক পানি অপেক্ষা বেশি হওয়ায় খাদ্য প্রক্রিয়াজাতকালীন তাপ প্রয়োগে এর বাষ্পীভূত হওয়ার সুযোগ থাকে না।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
A যৌগটির খাদ্য সংরক্ষক, হিসেবে উপযুক্ততা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
বর্ণনা : খেজুরের রসকে তাপ প্রয়োগে দ্রবণের আয়তন কমিয়ে ঘন করা হয়। অতঃপর ঠান্ডা দ্রবণে 2-3 mL লঘু যোগ করা হয়। এতে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া জন্ম নেয় না। দ্রবণে মধ্যে 2 চামচ করে ও মিশিয়ে নাড়ানো হয়। এরপর খেজুরের রসে পরিমাণমত ঈস্ট যোগ করতে হয়। ঈস্ট মিশ্রিত মিশ্রণটিকে তিনদিন তোয়ালে দিয়ে বন্ধ করে রাখতে হয়। এ সময় গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে উৎপন্ন হয় এবং মিশ্রণের উপরিস্তরে ফেনার সৃষ্টি হয়। ঈস্ট থেকে ইনভারটেজ এ জাইমেজ নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভারটেজ খেজুরের রসের চিনিকে আর্দ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিবর্তিত করে। জাইমেজ এনজাইম গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও এ পরিণত করে। ফারমেন্টেশন প্রক্রিয়ার শেষে দ্রবণে 10% ইথানল থাকে। এটি হতে ভিনেগার তৈরি হয়।উত্তর