উদ্দীপক ক্যাটায়নসমূহ দ্বারা সৃষ্ট ক্লোরাইড লবণের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুসারে, P, Q ও R মৌল তিনটির ক্যাটায়ন দ্বারা সৃষ্ট ক্লোরাইড যৌগগুলো হলো- সোডিয়াম ক্লোরাইড (NaCl), ম্যাগনেসিয়াম ক্লোরাইড ( [গণিত] ) ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড ( [গণিত] )। প্রদত্ত ক্লোরাইড লবণের সমযোজী বৈশিষ্ট্যের ক্রম পোলারায়ন সম্পর্কিত ফাজানের নীতি অনুসারে বিশ্লেষণ করা হলো-ফাজানের নীতি অনুসারে, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তা কর্তৃক অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন ততো বেশি হবে এবং যৌগে ক্যাটায়নের পোলারায়নের মাত্রা যতো বেশি হবে সে যৌগের বৈশিষ্ট্য ততো বেশি সমযোজী প্রকৃতির হবে। NaCl, [গণিত] ও [গণিত] যৌগ তিনটিতে অ্যানায়ন একই ( [গণিত] ), কিন্তু ক্যাটায়নসমূহের চার্জ সংখ্যা ভিন্ন অর্থাৎ [গণিত] ও [গণিত] এর চার্জ যথাক্রমে +1, + 2 ও + 3 কাজেই এই ক্যাটায়ন তিনটির পোলারায়ন ক্ষমতা প্রদর্শনের ক্রম হলো- [গণিত] আবার, ফাজানের নীতি অনুসারে, ক্যাটায়নের পোলারায়ন মাত্রা বা ক্ষমতা যতো বেশি হবে তার যৌগের সমযোজী বৈশিষ্ট্য ততো বেশি হবে। কাজেই ক্যাটায়নধারী যৌগগুলোর সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হলো- [গণিত]
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপক ক্যাটায়নসমূহ দ্বারা সৃষ্ট ক্লোরাইড লবণের সমযোজী বৈশিষ্ট্যের…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর