আখের রস থেকে 'A [গণিত] যৌগটির উৎপাদন প্রক্রিয়া বর্ননা কর।
উত্তর: উদ্দীপকের A যৌগটি হলো ভিনেগার বা ইথানোয়িক এসিডের (6-10%) জলীয় দ্রবন। আখের রস হতে ভিনেগার প্রস্তুত করা যায়। কারণ আখের রসে (16-20%) চিনি বা ডাইস্যাকারাইড থাকে। এতে দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে ফারমেন্টেশন প্রক্রিয়ায় ইথানল তৈরী করা হয় এবং দ্বিতীয় ধাপে উৎপাদিত অ্যালকোহল কে নির্দিষ্ট ব্যাক্টেরিয়ার উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে উৎপন্ন দ্রব্যের সাথে পানি মিশিয়ে ভিনেগার প্রস্তুত করা হয়। ভিনেগার প্রস্তুতিঃ সংগৃহিত আখের রসে যাতে অপ্রয়োজনীয় ব্যাক্টেরিয়া জমতে না পারে সেজন্য এতে অতি লঘু এবং সামান্য পরিমানে H2SO4 যোগ করা হয়। এ মিশ্রনে ঈস্টের বৃদ্ধির সহায়ক কিছু অ্যামোনিয়াম সালফেট ও ফসফেট যোগ করে শেষে ঈস্ট মিশ্রিত করা হয়। তারপর মিশ্রিনটিকে (25-30)°C তাপমাত্রায় 6-10 দিন রেখে দেইয়া হয়।ঈস্ট দুই প্রকার এঞ্জাইম নিঃসৃত করে যথা- ইনভার্টেজ এবং জাইজেম(Xymase)। মল্টেজ চিনিকে ভেঙ্গে গ্লূকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে এবং জাইমেস তা অ্যালকোহলে রুপান্তরিত করে। [চিত্র] মল্ট মিশ্রণটিতে 10% ইথানল থাকে। এই জলীয় দ্রবনকে Micodenma aceti বা Acetobactere ব্যাক্টেরিয়ার উপস্থিতিতে উত্তপ্ত বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে ভিনেগার প্রস্তুত করা হয়। এতে 6-10% অ্যাসিটিক এসিড থাকে। C2H5OH + O2(g) [গণিত] CH3COOH(aq) + H2O এভাবে আখের রস থেকে ভিনেগার উৎপাদন করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
আখের রস থেকে 'A যৌগটির উৎপাদন প্রক্রিয়া বর্ননা কর।
উদ্দীপক

Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
মল্ট মিশ্রণটিতে 10% ইথানল থাকে। এই জলীয় দ্রবনকে Micodenma aceti বা Acetobactere ব্যাক্টেরিয়ার উপস্থিতিতে উত্তপ্ত বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে ভিনেগার প্রস্তুত করা হয়। এতে 6-10% অ্যাসিটিক এসিড থাকে।
C2H5OH + O2(g) CH3COOH(aq) + H2O
এভাবে আখের রস থেকে ভিনেগার উৎপাদন করা যায়।উত্তর