খাদ্য সংরক্ষণে উদ্দীপকের A ও Q এর ভূমিকার তুলনা কর।
উত্তর: উদ্দীপকের A যৌগটি হলো সুক্রোজ (C12H22O11 ) এবং Q যৌগটি হলো অ্যাসিটিক এসিড (CH3COOH) | CH3COOH এর 6 - 10% জলীয় দ্রবণ এবং C12H22O11 খাদ্য দ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়। চিনি ও ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল একই প্রকৃতির নয়। তা নিচে বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করা হলো— চিনি দ্বারা কোনো খাদ্য সংরক্ষণে এটি খাদ্য থেকে মুক্ত চিনি এবং পানি শোষণ করে দ্রবণে পরিণত করে এবং খাদ্যের সাথে মিশে সর্বত্র সুষম ঘনত্ব বজায় রাখে। চিনি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে অভিস্রবণীয় চাপ সৃষ্টি করে কোষ প্রাচীরের ক্ষতি করে বা ধ্বংস করে দেয়। এর ফলে অণুজীবের বেঁচে থাকা বা বংশ বিস্তার কঠিন হয়ে পড়ে। তাছাড়া চিনি খাদ্যের স্বাদ এবং গুণ বাড়িয়ে দেয় বহুগুণে। এটি কিছু উপকারী অণুজীব সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয়। মদে ঈস্ট দ্বারা চিনি ইথানলে পরিণত হয় এবং ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া দ্বারা চিনি উপকারী জৈব এসিডে পরিণত হয়। অপরদিকে, ভিনেগার হলো অ্যাসিটিক এসিড (CH3COOH) এর 6 - 10% জলীয় দ্রবণ। ভিনেগারের pH মান 4.74; এই pH এ - অণুজীবীয় বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। অন্যভাবে বলা যায়, অম্লীয় পরিবেশে অণুজীব বংশবৃদ্ধি করতে পারে না এবং 6 10% অ্যাসিটিক এসিডের জলীয় দ্রবণ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তাই ভিনেগার খাদ্যে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। অণুজীবের প্রোটিন শিকলের সক্রিয় অংশ ভিনেগারে উৎপন্ন H [গণিত] এর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ঐ অংশকে প্রশমিত করে ফেলে এনজাইম আর খাদ্য দ্রব্যকে নষ্ট অর্থাৎ ফারমেন্টেশন ঘটাতে পারে না। এ কারণে ভিনেগারের উপস্থিতিতে খাদ্যদ্রব্য পচে না অর্থাৎ সংরক্ষিত থাকে । মাইকোডার্মা অ্যাসিড।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
খাদ্য সংরক্ষণে উদ্দীপকের A ও Q এর ভূমিকার তুলনা কর।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর