A পাত্রের কলয়েড কণাসমূহের জমাট না বাঁধার কারণ ব্যাখ্যাসহ জমাট বাঁধার কৌশল বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের A পাত্রের কণিকাসমূহ কলয়েড। কলয়েডগুলো সাধারণ অবস্থায় জমাটবদ্ধ হয় না। কিন্তু ইলেকট্রোলাইট যোগে জমাটবদ্ধ করা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- সাধারণ অবস্থায় কলয়েড কণাসমূহের জমাটবদ্ধ না হওয়ার অন্যতম কারণ হলো কলয়েডের কণাগুলো সব সময় একই প্রকার চার্জ দ্বারা গঠিত (হয় ধনাত্মক নয় ঋণাত্মক)। এভাবে কোনো একটি সুনির্দিষ্ট কলয়েডের ক্ষেত্রে প্রতিটি কণা একই প্রকার আধানযুক্ত হয়, এ কারণে এ কণাগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল ক্রিয়া করে। ফলে কণাগুলো কোনোভাবেই আর একত্রিত হয়ে বড় কণার সৃষ্টি করতে পারে না। আবার যেহেতু কলয়েডের বিস্তৃত দশার কণাগুলো একটি নির্দিষ্ট আধানে (ধনাত্মক বা ঋণাত্মক) চার্জিত থাকে, সেহেতু কলয়েডে উপযুক্ত ইলেকট্রোলাইট পদার্থ যোগ করলে কলয়েড কণাগুলোর আধান, আগত বিপরীত আধানের আয়ন দ্বারা প্রশমিত হয়ে যায়। যে কারণে কলয়েড কণাগুলো আধান নিরপেক্ষ কণায় পরিণত হয়ে যায়। এ অবস্থায় এ কণাগুলো ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের কাছাকাছি এসে একত্রিত হয়ে বৃহত্তর কণার সৃষ্টি করে এবং জমাটবদ্ধ হয়ে যায়। এভাবে ইলেকট্রোলাইট যোগে কলয়েড কণা জমাটবদ্ধ করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
A পাত্রের কলয়েড কণাসমূহের জমাট না বাঁধার কারণ ব্যাখ্যাসহ জমাট বাঁধ…
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর