দৃশ্যকল্প-১ এর III নং ধাপের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর 3 নং ধাপ হল কৌটাজাতকরণ বা ক্যানিং। কৌটাজাতকরণ বা ক্যানিং পদ্ধতিতে প্রথমে কোঁটার মধ্যস্থিত খাদ্যকে তাপে জীবাণুমুক্ত করে বায়ুরোধ অবস্থায় রাখা হয়। খাদ্যে উপস্থিত সবচেয়ে তাপ সহিষ্ণু ও মারাত্মক রোগ সৃষ্টিকারী জীবাণু ক্লোসট্রিডিয়াম বটুলিনাম ও এর অঙ্কুর তাপ প্রয়োগে ধ্বংস হয়ে যায়। এই জীবাণু ধ্বংস করতে 121°C তাপমাত্রায় প্রায় 10 মিনিট তাপ প্রয়োগ করা হয়। আমরা জানি, বায়ু বা O2 হলো খাদ্যদ্রব্য বিনষ্টকরণের অন্যতম সহায়ক। কারণ, O2 এর উপস্থিতিতে আণুজীবের শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় এবং O2 এর প্রতুলতা খাদ্যবস্তুতে কিছু কিছু অনুজীবের জৈবিক ক্রিয়াকে ত্বরান্বিত ও করে। তাই, খাদ্য বস্তু কৌটাজাতকরণের অন্যতম উদ্দেশ্য হলো ক্যানের অভ্যন্তরে বায়ু নিরোধ করা ও জীবাণুর বংশ বিস্তার বাধাগ্রস্ত করা। এর ফলে, খাদ্যবস্তুর শেলফ লাইফ ও বৃদ্ধি পায়। সবজি বা খাদ্যবস্তু ক্যানিং প্রক্রিয়ায় সংরক্ষিত করা হলে বছরের সারা সময়ে ঐ পণ্যের সরবরাহ নিশ্চিত হয়। দূর্যোগকালে কোন সবজির উৎপাদন ব্যাহত হলেও ক্যানকৃত খাদ্যবস্তুর মাধ্যমে সরবরাহ অক্ষুণ্ণ রাখা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর III নং ধাপের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর