উদ্দীপকের আলোকে খাদ্যতন্ত্র কৌটাজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের খাদ্য বস্তুটি হলো বাঁশ কোরল নিচে এর B কৌটাজাতকরণ বর্ণনা করা হলো- বাঁশ বাগান হতে সতেজ ও পুস্ট কচি বাঁশ কোরল সংগ্রহ করা হয়। বাঁশ কোরলকে খোসামুক্ত করা হয়। অতঃপর ছুরি দিয়ে টুকরা টুকরা কেটে গরম পানি যোগ করে প্রায় পাঁচ মিনিট ফুটন্ত অবস্থায় রাখা হয়। পানি বাঁশ কোরলের টুকরাগুলো আলাদা করে সংরক্ষণ উপযোগী কোটার মধ্যে নেওয়া হয়। এ অবস্থায় কৌটার মধ্যে 15% খাদ্য ধরণের উত্তপ্ত দ্রবণকে যোগ করা হয়। খাদ্য লবণের দ্রবন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রিজারভেটিভস্ এর ন্যায় কাজ করে। বাশ কোরলের টুকরাগুলো যেন সম্পূর্ণভাবে দ্রবনের নিচে ডুবে থাকে। কৌটার দুই তৃতীয়াংশ অংশ গরম পানির মধ্যে রেখে পানিকে উত্তপ্ত করে ফুটন্ত অবস্থায় প্রায় পাচ মিনিট সময় রাখা হয়। কৌটার ভিতরের সব বায়ু বেরিয়ে যায়। এ প্রক্রিয়াকে এগজসটিং করা বলে। এ অবস্থায় কৌটার মুখে ঢাকনা লাগিয়ে কৌটাকে সিল করা হয়। বায়ুর অনুপস্থিতিতে কোনোরূপ অণুজীব জন্মাতে পারে না। ফলে বাশ কোরল আর নষ্ট হয় না। সিল করা কৌটাকে প্রেসার ক্যানারের মধ্যে 2-3 ইঞ্চি পানির মধ্যে রেখে কর ঢাকনা এঁটে তাপ দেওয়া হয়। তাপমাত্রা 100-120°C এ রেখে প্রায় 25-30 মিনিট সময় উত্তপ্ত করা হয়। চুলা থেকে প্রেসার ক্যানার নামিয়ে ধীরে ধীরে ঠাণ্ডা করা হয়। এ প্রক্রিয়াকে কিউরিং বলে। ঠাণ্ডা হওয়ার পর প্রেসার ক্যানারের ঢাকনা খুলে কোটা বের করে এনে লেবেলিং করে শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করা হয়। পরে একে বাজারজাত করা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খাদ্যতন্ত্র কৌটাজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর