দৃশ্যকল্প-১ ও ২ এর সংরক্ষিত খাদ্যদ্রব্যদ্বয়ের খাদ্য হিসেবে উপযোগিতার তুলনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর সংরক্ষিত খাদ্যবস্তু হচ্ছে সবজি। অপরদিকে দৃশ্যকল্প-২ এর সংরক্ষিত খাদ্যবস্তু হচ্ছে মাছ। সবজি সাধারণত দ্রুত পচনশীল খাদ্যবস্তু নয়, কিন্তু মাছ একটি দ্রুত পচনশীল খাদ্যবস্তু। 7-8% NaCl হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। NaCl এর বিভিন্ন ঘনমাত্রায় খাদ্যদ্রব্য থেকে মুক্ত পানিকে শুষে নেয়। ফলে খাদ্যদ্রব্যের মধ্যে অণুজীব জন্মাতে পারে না। এতে সংরক্ষিত খাদ্যদ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। তবে রাসায়নিক বা কৃত্রিম প্রিজারভেটিভ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যেমন- দৃশ্যকল্প-২ এর সংরক্ষক ফরমালিন একটি অত্যন্ত শক্তিশালী জীবাণুনাশক। এটি মূলত ব্যবহার করা হয় মৃতজীবদেহ সংরক্ষনে। আসবাবপত্র, মেঝে, দেয়াল, ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে, মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট প্লাস্টিক তৈরিতে, রসায়নে গবেষণাগারে বিকারক হিসেবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এ বিষাক্ত উপাদানটিকে সংরক্ষক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ পরীক্ষা করে দেখা। এটি মোল্ডের বিরুদ্ধে খুবই কার্যকর। মাছ, মাংস, দুধ, ফল, সবজি, শুকনো খাদ্য সবক্ষেত্রেই এর ব্যাবহার জীবনের জন্য হুমকিস্বরূপ। ফরমালিনের মূল উপাদান মিথান্যাল(H-CHO) জীবদেহের প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে বন্ধন সৃষ্টি করে বিধায় প্রোটিন নষ্ট হতে পারে না। এ কারণে দীর্ঘদিন মাছ মাংস সতেজ ও তাজাভাব থাকে, পচে যায় না। কিন্তু ফরমালিন ব্যবহারে খাদ্যের স্বাভাবিক খাদ্যশৃঙ্খল ভেঙে যায়, এতে খাদ্যের স্বাভাবিক পুষ্টিগুন ও খাদ্যমান নষ্ট হয়। এছাড়াও এটি আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন অরগানকে ধ্বংস করে থাকে। বিশেষ করে কিডনির মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, খাদ্য সংরক্ষক হিসেবে NaCl, H-CHO অপেক্ষা অধিক উপযোগী।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর সংরক্ষিত খাদ্যদ্রব্যদ্বয়ের খাদ্য হিসেবে উপযোগিত…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর