পাত্র-Z এ সামান্য পরিমাণ এসিড বা ক্ষার যোগ করলে pH মানের কোনো পরিবর্তন হবে কি না তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের Z পাত্রে (CH3COOH + CH3COONa) এর দ্রবণ রয়েছে X পাত্রে CH3COOH এর আয়তন = 30 mLঘনমাত্রা = 0.5M [গণিত] CH3COOH এর মোল সংখ্যা [গণিত] অনুরূপভাবে, Y পাত্রে NaOH এর মোল সংখ্যা [গণিত] যেহেতু, CH3COOH এর মোল সংখ্যা বেশি তাই মিশ্রণটি অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ। এতে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে pH এর কোন পরিবর্তন হয় না। [গণিত] যেহেতু অ্যাসিটিক এসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই অ্যাসিটিক এসিড অতি সামান্য পরিমাণে বিয়োজিত হয় (বিশেষ করে তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে) সেহেতু ঐ বাফার দ্রবণে প্রদত্ত অম্ল বা এসিড দ্বারা H+ আয়নের বা হাইড্রোনিয়াম আয়ন (H3O+) এর ঘনমাত্রা বিশেষ বাড়ে না। অর্থাৎ pH এর মান প্রায় অপরিবর্তিত থাকে। অল্প পরিমাণ ক্ষার যোগ: ক্ষারক অর্থাৎ OH– আয়ন এই বাফার দ্রবণটিতে যোগ করলে প্রদত্ত OH– আয়নগুলো দ্রবণে বিদ্যমান H+ এর সাথে বিক্রিয়া করে অতিব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পানি অণু (H2O) সৃষ্টি করে। তখন ইথানয়িক এসিডের সাম্যাবস্থা ডানদিকে সরে গিয়ে H+ আয়ন তৈরি করে বিক্রিয়ারত H+ আয়নের অভাব পূরণ করে। [গণিত] সুতরাং, Z পাত্রে pH অপরিবর্তিত থাকে।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
পাত্র-Z এ সামান্য পরিমাণ এসিড বা ক্ষার যোগ করলে pH মানের কোনো পরিবর…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর