"A" এর কৌটাজাতকরণ প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর: প্রদত্ত 'A [গণিত] হলো ফলমূল ও শাকসবজি। এদের কৌটাজাতকরণ পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো- ১. নির্বীজকরণ: খাদ্য সংরক্ষণের পাত্র ও ঢাকনা ১/২ ঘণ্টা ফুটিয়ে নির্বীজ করতে হবে। সংরক্ষণের কাজে ব্যবহৃত চামচ, ছুরি ট্রে ইত্যাদিকেও একইভাবে নির্বীজ করে নিতে হবে। ২. কাঁচামাল সংগ্রহ: আকৃতি ও বর্ণে সুন্দর, সতেজ ও নিখুঁত কাঁচামাল (ফলমূল, শাকসবজি) সংগ্রহ করতে হবে। ৩. ধৌতকরণ: পরিষ্কার জীবাণুমুক্ত পানি দ্বারা খাদ্য ধুয়ে নিতে হবে। ৪. খোসা-বর্জ্য অপসারণ: শাক-সবজির অপ্রয়োজনীয় অংশ, ফলের খোসা ইত্যাদির অভক্ষণীয় উপাদান অপসারণ করতে হবে। ৫. ব্লাঞ্চিং: ফুটন্ত পানিতে বা সদ্যপ্রস্তুত স্টীমে খাদ্য টুকরাগুলো ৫-১০ মিনিট তাপ দেওয়া হয়। এই প্রক্রিয়ার নাম ব্লাঞ্চিং। অধিক পাকা ফলের ক্ষেত্রে ব্লাঞ্চিং করা যাবে না। ৬.কৌটা ভর্তিকরণ: নিবীজ করা পাত্রে খাদ্যের টুকরোগুলো বসাতে হবে। ৭.এগজস্টিং: কৌটা সিল করার পূর্বে খাদ্যকে আবার তাপ দিতে হবে। এ ধাপকে এগজস্টিং বলা হয়। ৮. সীলিং: এগজস্টিং এর সাথে সাথে কৌটার ঢাকনা লাগিয়ে দ্রুত সিল করতে হবে। সিলিং যেন সম্পূর্ণ বায়ুরোধী হয় সেদিকে লক্ষ রাখতে হবে। ৯. রিটর্টিং: এসিডবিহীন খাদ্য 121°C তাপমাত্রায় 2 ঘণ্টা এবং এসিডিক খাদ্য 100°C তাপমাত্রায় 30 মিনিট তাপ দিতে হবে। ১০. শীতলীকরণ: রিটটিং এর পর গরম ক্যান ঠান্ডা করে কক্ষ তাপমাত্রায় আনতে হবে। ১১. লেবেলিং: সবশেষে কৌটার বাইরে খাদ্যের নাম, উপাদানের নাম ও পরিমাণ, ব্যবহারের সর্বশেষ তারিখ ও অন্যান্য তথ্য ছাপাতে হবে। প্রস্তুতকৃত কৌটা গুদামে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণ করা হয়। যেখান থেকে পরবর্তিতে বাজারজাত করা হবে।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
"A" এর কৌটাজাতকরণ প্রক্রিয়া বর্ণনা করো।
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর