উদ্দীপকের উপাদানসমূহের সংরক্ষণ পদ্ধতি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের উপাদানগুলো সংরক্ষণ পদ্ধতি নিচে আলোচনা করা হলো- গাঢ় H2SO4 সংরক্ষণ: ১. নিচের শেলফে অথবা এসিড কেবিনেটে সংরক্ষণ করতে হবে। ২. জৈব এসিড ও দাহ্য বস্তু থেকে আলাদা রাখতে হবে। ৩. ক্ষার এবং সক্রিয় ধাতু (Na, K) থেকে এসিডকে পৃথক স্থানে সংরক্ষণ করতে হবে। ৪. বিষাক্ত গ্যাস উৎপাদনকারী রাসায়নিক পদার্থ থেকে এসিডকে অন্য কোথাও সংরক্ষণ করতে হবে। NH4OH সংরক্ষণ: NH4OH কে কাচের বোতলে সংরক্ষণ করা হয়। কাচের বোতলে রেখে মুখ বন্ধ করে দিতে হবে এবং বোতলটি এসিড থেকে দূরে শেলফের নিচের তাকে রাখতে হবে। KMnO4 সংরক্ষণ: KMnO4 তীব্র ক্ষয়কারক, জারক ও বিষাক্ত পদার্থ হওয়ায় সংরক্ষণের ক্ষেত্রে রাবার স্টপার যুক্ত বিকারক বোতলের পরিবর্তে টি.কে বোতলে সংরক্ষণ করতে হবে। LiAlH4 সংরক্ষণ: LiAlH4 পানির সংস্পর্শে বিস্ফোরণ ঘটায় বলে পানির উৎস থেকে নিরাপদ দূরত্বে নির্ধারিত কেবিনেটে সংরক্ষণ করতে হবে। তাছাড়া এটি বায়ুতে স্বতঃস্ফূর্তভাবে প্রজ্জ্বলিত হওয়ায় অবশ্যই বায়ু ও পানিশূন্য পাত্রে একে সংরক্ষণ করতে হবে।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের উপাদানসমূহের সংরক্ষণ পদ্ধতি আলোচনা কর।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর