উদ্দীপকে ব্যবহৃত ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের খাদ্যবস্তু কৌটাজাত করলে ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব অপরিসীম। নিম্নে ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব আলোচনা করা হলো- ব্লাঞ্চিং : খাদ্য বস্তু কৌটাজাতকরণের এর জন্য খাদ্য সামগ্রীর ব্লাঞ্চিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটন্ত পানি বা সদ্য প্রস্তুত বাষ্পে খাদ্যকে ৫-১০ মিনিট উত্তপ্ত করা হয়। এর ফলে খাদ্য সামগ্রী আয়তনে কমে যায়, ক্যানে সাজানো সহজ ও সুষম হয়। খাদ্যে অসহনীয় ও অগ্রহণীয় ঘ্রাণ থাকলে তাও দূর হয়। খাদ্য বস্তুতে পিচ্ছিল পদার্থ থাকলে দূর হয়। কোনো কোনো খাদ্যের বর্ণ উন্নত হয়। কিছু অণুজীব মরে যায় এবং এনজাইম পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। ব্লাঞ্চিং এ রান্নার কাজ কিছুটা সম্পন্ন ক্যানিং এর গুরুত্ব: খাদ্য কৌটাজাতকরণ বা ক্যানিং খুবই গুরুত্বপূর্ণ খাদ্য রক্ষণের জন্য। নিম্নে বিষয়টি বিশ্লেষণ করা হলো: বিভিন্ন ধরনের ফল, সবজি, সামুদ্রিক মাছ, গৃহপালিত পশুর মাংস ইত্যাদি সংরক্ষণ করে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বিভিন্ন মৌসুমি ফলের পচনের হাত থেকে রক্ষার জন্য আধুনিক বিশ্বে এটি একটি সফল খাদ্য সংরক্ষণ পদ্ধতি। কৌটাজাতকরণের মাধ্যমে গড়ে ওঠে বিভিন্ন ধরনের ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের। অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। বিপণন ব্যবস্থা গড়ে ওঠে। কৌটাজাতকরণের ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হন। গভীর সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে কৌটাজাতকরণ করলে ... একদিকে যেমন মাছ নষ্ট হয় না ও পচন ধরে না। অন্যদিকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে প্রচুর বৈদেশিক মুদ্রা - অর্জিত হয়। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয় । খাদ্য কৌটাজাতকরণের ফলে এর পাশাপাশি আরও দুটি শিল্প গড়ে ওঠে- একটি কৌটা বা ক্যান তৈরির কারখানা, অপরটি ফুড লেকার কারখানা।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে ব্যবহৃত ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর