খাদ্যকোটাজাতকরণে Z এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের Z হলো NaCl । খাদ্য কোটাজাতকরনে NaCl এর ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলোঃ- ফ্রিজ আবিষ্কারের পূর্বে NaCl দ্বারা খাদ্য কোটাজাত করে দীর্ঘদিন সংরক্ষন পদ্ধতি ছিল জনপ্রিয় পদ্ধতি। বর্ষাকালে আমাদের দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এ ইলিশ মাছের উপর থকে আঁশ অপসারণ করে, পেট কেটে ভিতরের সব অপ্রয়োজনীয় উপাদানকে অপসারিত করা হয়। তারপর বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে অন্যান্য কার্যাবলী সম্পন্ন করে কোটাজাত করতে এ মাছকে ৭- ৮% NaCl লবণের মধ্যে প্রায় ১০ মিনিট ডুবিয়ে রাখা হয়। প্রতি চার কেজি প্রক্রিয়াজাত মাছের জন্য এক কেজি NaCl লবণ ব্যবহার করা হয়। কাঁচা মাংসকেও NaCl দ্বারা একই পদ্ধতিতে কোটা জাতকরণ করা যায়। এছাড়াও ফল,শাকসবজিও NaCl দ্বারা কোটা জাতকরণ করা যায়। NaCl এর বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ খাদ্যদ্রব্য থেকে মুক্ত পানিকে শুষে নেয়। ফলে খাদ্য দ্রব্যের মধ্যে অনুজীব জন্মানোর অনুকুল পরিবেশ পায় না। ফলে কোটাজাতকৃত খাদ্য দীর্ঘদিন সংরক্ষিত থাকে। উপরের আলোচনা থেকে বলা যায়, খাদ্য কোটাজাতকরণে NaCl এর ভূমিকা অপরিসীম।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
খাদ্যকোটাজাতকরণে Z এর ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর