২য় পদ্ধতিতে টমেটো প্রক্রিয়াজাতকরণ বর্ণনা কর।
উত্তর: টমেটো হলো একটি উন্নতমানের সবজি শ্রেণির ফল। আমাদের দেশে মৌসুমে প্রচুর পরিমাণে টমেটো উৎপন্ন হয়। তখন টমেটো বাজার দর কম থাকে। সহজে পচনশীল টমেটোকে বেশিদিন রাখা যায় না। তাই কৌটাজাতকরণ পদ্ধতিতে টমেটোকে সংরক্ষণ করে সারা বছর এর ব্যবহার করা সম্ভব। টমেটোর কৌটাজাতকরণ প্রণালি : (১) টমেটো সংগ্রহ ও ধৌতকরণ : বাজার থেকে পুষ্ট লাল বর্ণের টমেটো সংগ্রহ করা হয়। সবচেয়ে ভালো আকারের টমেটোর বোঁটা বাদ দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেয়া হয়। ছুরি দিয়ে কেটে টমেটোর ছোট বীজগুলো দূর করা হয়। (২) টমেটোকে গরম পানিতে ব্লাঞ্চিং : পরিষ্কার টমেটোগুলোকে ফুটন্ত পানিতে 2-3 মিনিট রেখে ঝাঁঝরি দিয়ে তুলে। নেয়া হয়। তখন টমেটোর পাতলা চামড়া ঢিলে হয়ে থাকে। এবার ঢিলে চামড়া পৃথক করে টমেটোগুলোকে গরম পানিতে ধুয়ে নেয়া হয়। (৩) কৌটায় টমেটো ও ক্যানিং তরল ভর্তি : ব্লাঞ্চিং শেষে টমেটোর টুকরাগুলোকে স্টেরিলাইজড বা জীবাণুমুক্ত কৌটায় ভর্তি করে কৌটার মুখে - খালি রেখে ক্যানিং তরলরূপে প্রাকৃতিক প্রিজারভেটিভ যেমন 10% NaCl দ্রবণ ও 5% চিনির দ্রবণ যোগ করে টমেটোর টুকরাগুলোকে নিমজ্জিত করা হয়। এবার কৌটার মুখ হালকাভাবে আটকানো হয়। (৪) এগজস্টিং, সিলিং ও রিটটিং এরপর কৌটাগুলোকে পানি স্ফুটন বার্থের ক্যানে রেখে প্রথমে 85°C তাপমাত্রায় 10 মিনিট এগজস্টিং করা হয়। পরে কৌটার মুখ সিলিং করে 100°C তাপমাত্রায় 30 মিনিট রিটটিং করা হয়। ১) লেবেলিং ও বাজারজাতকরণ শেষে কৌটা শীতল করে এর গায়ে লেবেল লাগানো হয়। পরে টমেটোর কৌটা বাজারজাত করা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
২য় পদ্ধতিতে টমেটো প্রক্রিয়াজাতকরণ বর্ণনা কর।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর