খাদ্য সংরক্ষক হিসেবে উদ্দীপকের " [গণিত] " ও " [গণিত] " পাত্রের দ্রবণের কৌশল ভিন্ন – ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A ও B পাত্রের খাদ্য সংরক্ষক দুটি হলো যথাক্রমে ভিনেগার [গণিত] ও খাদ্য লবণ [গণিত] । খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগার ও খাদ্য লবণের কৌশল ভিন্ন নিচে তা ব্যাখ্যা করা হলো- অ্যাসিটিক এসিডের [গণিত] জলীয় দ্রবণকে ভিনেগার বলে'। এর রাসায়নিক গঠন [গণিত] । ভিনেগারের মাধ্যমে অনেক খাদ্য সংরক্ষণ করা যায়। ভিনেগার ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ভিনেগার বিভিন্ন জীবাণু এবং মোল্ড ধ্বংস করার কাজেও কার্যকরী। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি একটি দুর্বল এসিড। এর [গণিত] অনেক কম। ভিনেগার প্রোটিনের গঠনকে ভেঙে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে এটি অতুলনীয় প্রিজারভেটিভস। যেমন আচার, চাটনি, জেলি, জ্যাম, মারমালেট প্রস্তুতিতে এবং ফল, শাকসবজি, মাছ-মাংস সংরক্ষণে এটি ব্যবহৃত হয়। এর মূল উপাদান ইথানোয়িক এসিড বা অ্যাসিটিক এসিড [গণিত] । ভিনেগারের ইথানোয়িক এসিড অণু হতে প্রোটন [গণিত] আয়ন বিমুক্ত হয় যা ব্যাকটেরিয়ার প্রোটিন এবং চর্বিকে আর্দ্র বিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। [গণিত] খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করার ফলে তা উপাদানের [গণিত] মানকে কমিয়ে দেয়। এই মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। যেসব খাদ্যের [গণিত] মান [গণিত] অপেক্ষা কম সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল [গণিত] পরিসর [গণিত] । প্রকৃতপক্ষে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না। এটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে বহুল প্রচলিত। ভিনেগার অম্লীয় হওয়ায় এর প্রভাবে সংরক্ষিত খাদ্যদ্রব্যের দ্রবণের [গণিত] মান কমে যায়। অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া জন্মানো বা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পায় না। ইথানোয়িক এসিডের [গণিত] জলীয় দ্রবণের [গণিত] মান প্রায় [গণিত] , যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট। অন্যদিকে, খাদ্য লবণ প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর মধ্যে অন্যতম। খাদ্যদ্রব্যকে [গণিত] এর [গণিত] দ্রবণ দ্বারা সংরক্ষণ পদ্ধতি কিউরিং নামে পরিচিত। মাছ, মাংস, কাঁচা ফল ও সবজিকে কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। [গণিত] খাদ্য বস্তুর পানি শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না বলে খাদ্য নষ্ট হয় না। [গণিত] পানিযুক্ত খাদ্যবস্তু [গণিত] পানিমুক্ত খাদ্যবস্তু [গণিত] এর গাঢ় দ্রবণ [গণিত] ব্যবহার করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণ করা হয়। অপরদিকে সামুদ্রিক ইলিশ মাছকে লম্বালম্বিভাবে চাকু দিয়ে কেটে লবণ ঢুকিয়ে সংরক্ষণ করা হয়। সুতরাং বলা যায় যে, ভিনেগার ও খাদ্য লবণ উভয়ই খাদ্য সংরক্ষক কিন্তু তাদের খাদ্য সংরক্ষণ কৌশল ভিন্ন।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
খাদ্য সংরক্ষক হিসেবে উদ্দীপকের " " ও " " পাত্রের দ্রবণের কৌশল ভিন…
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর