শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের M যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া অনুসারে, M যৌগটি হচ্ছে ভিনেগার। সুক্রোজ থেকে ধাপে ধাপে ভিনেগার প্রস্তুতির বিক্রিয়াসমূহ নিম্নে আলোচনা করা হলো- ঈস্ট নিঃসৃত ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের কার্যকারিতায় প্রথমে সুক্রোজ ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এবং পরে ইথানল উৎপন্ন করে। [চিত্র] এভারে, গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং দ্রবণে 10% ইথানল বিদ্যমান থাকে। উক্ত ইথানল মাইকোডার্মা অ্যাসিটি নামক ব্যাকটেরিয়ার সাহায্যে জারিত হয়ে ইথানয়িক এসিড উৎপন্ন করে। ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে যা প্রিজারভেটিভস হিসেবে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। [চিত্র]

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের M যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো।

উদ্দীপক

question image

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

জটিল যৌগ গঠনের সময় যে অণু বা আয়ন ইলেকট্রন জোড় দান করে তাই হলো লিগ্যান্ড।

উত্তর

কোনো ক্ষারক যতগুলো HClHCl এর সাথে বিক্রিয়া করতে পারে তার অম্লত্ব তত। Al2O3+6HCl2AlCl3+3H2O\mathrm{Al}_2 \mathrm{O}_3+6 \mathrm{HCl} \rightarrow 2 \mathrm{AlCl}_3+3 \mathrm{H}_2 \mathrm{O} এখানে, 11 molemole Al2O3Al_2O_3 66 molemole HClHCl এর সাথে বিক্রিয়া করতে পারে। তাই, Al2O3Al_2O_3 এর অম্লত্ব 6

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিক্রিয়া অনুসারে, M যৌগটি হচ্ছে ভিনেগার। সুক্রোজ থেকে ধাপে ধাপে ভিনেগার প্রস্তুতির বিক্রিয়াসমূহ নিম্নে আলোচনা করা হলো- ঈস্ট নিঃসৃত ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের কার্যকারিতায় প্রথমে সুক্রোজ ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এবং পরে ইথানল উৎপন্ন করে। question image এভারে, গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং দ্রবণে 10% ইথানল বিদ্যমান থাকে। উক্ত ইথানল মাইকোডার্মা অ্যাসিটি নামক ব্যাকটেরিয়ার সাহায্যে জারিত হয়ে ইথানয়িক এসিড উৎপন্ন করে। ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে যা প্রিজারভেটিভস হিসেবে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। question image

উত্তর

উদ্দীপকের M যৌগটি হচ্ছে ভিনেগার যা ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণ। খাদ্য সংরক্ষণে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল নিম্নে আলোচনা করা হলো- অণুজীবের আক্রমণে খাদ্যদ্রব্যের গুণাগুণ রিনষ্ট হয়। খাদ্য দ্রব্যকে অণুজীবের হাত থেকে রক্ষা করতে হলে দুটি প্রধান পদক্ষেপ গ্রহণ করতে হয়- i. অণুজীবের বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ। ii. অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। সাধারণত অধিকাংশ এনজাইমের অত্যানুকূল pH মান 6.5 7.5 এর পরিসরে বিরাজ করে। যেহেতু, ভিনেগার খাদ্যপণ্যের জলীয় পরিবেশের pH মান হ্রাস করে, তাই এ পরিবেশটি অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়। প্রকৃতপক্ষে অণুজীবের বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণ হলো অবিয়োজিত অ্যাসিটিক এসিডের পরিমাণ। pH এর মান হ্রাস পেলে অ্যাসিটিক এসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বৃদ্ধি পায়। অবিয়োজিত অ্যাসিটিক এসিড (CH3COOHCH_3COOH) অণুজীবের কোষ দেয়াল দিয়ে সহজেই অতিক্রম করতে পারে। সাইটোপ্লাজমের উচ্চ pH মানে (অধিক ক্ষারীয় পরিবেশে) অ্যাসিটিক এসিড হাইড্রোজেন আয়ন (H+H^+) ও অ্যাসিটেট আয়নে (CH3COOCH_3COO^-) বিয়োজিত হয়; CH3COOHCH3COO+H+\mathrm{CH}_3 \mathrm{COOH} \Longrightarrow \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}+\mathrm{H}^{+}. জীবন্ত অণুজীব +H++ H^+ → মৃত অণুজীব অণুজীবের সাইটোপ্লাজমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় এর অভ্যন্তরীণ pH মান হ্রাস পায়। এর ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে অণুজীব কোষের মৃত্যু ঘটে। এছাড়া ভিনেগারের H+H^+ অণুজীবের এনজাইমের নাইট্রোজেনে উপস্থিত মুক্তজোড়ের সাথে মিশে এনজাইমের কার্যকারিতা নষ্ট করে। এভাবে pH হ্রাসের মাধ্যমে উপরিউক্ত খাদ্য সংরক্ষকটি তার কার্যকারিতা বজায় রেখে খাদ্য সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখে।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • ক্যালসিয়াম প্রোপানোয়েট
  • বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন
  • সোডিয়াম বেনজোয়েট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

  • ওজোন
  • গ্যামাক্সিন
  • ফ্রিওন
  • ট্রাইওক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

  • > 4.5
  • < 5.5
  • < 4.5
  • > 5.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

  • এলবুমিন
  • কেসিন
  • কোলাজেন
  • কেরাটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

  • ইথোফেন
  • অ্যাসকরবিক অ্যাসিড
  • ফরমালিন
  • ইউরিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • সোডিয়াম সাইট্রেট
  • বিটা ক্যারোটিন
  • অ্যাডিপিক অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

  • শরীরে এসিডিটি বেড়ে যায়
  • বিভিন্ন ধরনের অসুস্থতা সৃষ্টি হয়
  • খাদ্য, খাওয়ার অযোগ্য হয়ে পড়ে
  • কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

  • এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট
  • এটি নবজাত শিশুর খাদ্যের প্রধান উৎস
  • দুধ ভিটামিনের সমৃদ্ধ ভাণ্ডার
  • এটি পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

  • ডায়স্টেজ
  • ম্যালটেজ
  • জাইমেজ
  • মাইকোডার্মা অ্যাসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।