উদ্দীপক বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তা যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রিয়াটি পুনরায় লিখে পাই, [গণিত] তাপ যেহেতু উৎপাদে তাপ উৎপন্ন হয় তাই, এ বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। নিচে বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য গৃহীত পদক্ষেপসমূহ যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- ১. তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া হওয়ায় তুলনামূলক কম তাপমাত্রায় A(g) এর বিয়োজন অধিক হয়। বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে উৎপাদ B(g) ও Z(g) এর পরিমাণ বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উৎপাদের পরিমাণ হ্রাস ঘটে বলে উদ্দীপকের বিক্রিয়ায় কম তাপমাত্রায় অধিক উৎপাদ পাওয়া যায়। ২. চাপের প্রভাব : বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী ও আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটে বলে তুলনামূলক কম চাপে A(g) এর বিয়োজন অধিক হয়। বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে উৎপাদ B(g) ও Z(g) এর পরিমাণ বৃদ্ধি করে। চাপ বৃদ্ধিতে উৎপাদ হ্রাস পায় বলে অধিক উৎপাদ পেতে কম চাপ প্রয়োগ করতে হয়। ৩. ঘনমাত্রার প্রভাব : উদ্দীপকের বিক্রিয়ায় কিছু পরিমাণ বিক্রিয়ক A(g) যোগ করলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়। বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে উৎপাদ বৃদ্ধি করে। আবার উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিতে হয়, নয়তো বিপরীত বিক্রিয়ার মাধ্যমে উৎপাদের পরিমাণ হ্রাস পায়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপক বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কী কী পদক্ষেপ গ্রহণ …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর