আখের রস থেকে উদ্দীপকের 'C [গণিত] দ্রবণ প্রস্তুতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের C দ্রবণ হলো ইথানল (CH3 CH2 OH)। আখের রসের চিনিকে আর্দ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম উৎপন্ন গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিজোজিত করে ইথানল ও কার্বন-ডাই-অক্সাইড এ পরিণত করে। [চিত্র] অর্থাৎ, ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের উপস্থিতিতে আখের রস হতে ইথানল উৎপন্ন হয়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
আখের রস থেকে উদ্দীপকের 'C দ্রবণ প্রস্তুতি ব্যাখ্যা কর।
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ, ইনভার্টেজ ও জাইমেজ এনজাইমের উপস্থিতিতে আখের রস হতে ইথানল উৎপন্ন হয়।উত্তর
সুক্রোজ দারা খাদ্য সংরক্ষণের কৌশল :
চিনি দ্বারা কোন খাদ্য সংরক্ষণে এরা খাদ্য থেকে মুক্ত পানি শোষণ করে দ্রবণে পরিণত করে। ফলে আর্দ্রতার অনুপস্থিতিতে অণুজীব জন্মাতে বা বংশবৃদ্ধি করতে পারে না। তাই খাদ্যের পচন ঘটে না। চিনি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে অভিস্রবণীয় চাপ সৃষ্টি করে কোষ প্রাচীরের ক্ষতি করে বা ধ্বংস করে দেয়। ফলে অনুজীবের বেঁচে থাকা বা বংশবিস্তার কঠিন হয়ে পড়ে। জেলি, জ্যাম, আচার, মোরব্বা ইত্যাদিতে ব্যবহৃত চিনি খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে
ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ :
খাদ্যদ্রব্য কে অনুজীবের হাত থেকে রক্ষা করতে হলে দুটি প্রধান পদক্ষেপ গ্রহণ করতে হয়ঃ
(১) অণুজীবের বৃদ্ধি ও বিকাশ রহিতকরণ
(২) অনুজীবের এনজাইমের কার্যকরিতা বিনষ্টকরণ।
ভিনেগারের অমিলিয় পরিবেশ দ্বারা খাদ্যদ্রব্যের মান কমে যায় এবং যে কোন অণুজীবের বংশবৃদ্ধি সম্ভব হয় না।ভিনেগারের খাদ্য দ্রব্যের মান হ্রাস করে দেয়। অণুজীবের বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণ অবিয়োজিত এসিটিক এসিডের পরিমাণ। এর মান হ্রাস পেলে অ্যাসিটিক এসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বাড়ে। তাই অনুজীব জন্মাতে পারেনা।