শেয়ারFacebookWhatsApp

খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা লিখ।

উত্তর: খাদ্যদ্রব্যের তেল-চর্বিকে জারণ (Oxidation) প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। যেমন- BHA, BHT ইত্যাদি। BHA এবং BHT চর্বির তথা লিপিডের জারণে উৎপন্ন ফ্রি-র্যাডিক্যালকে প্রশমিত করে শিকল বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটায়। ROO•+ ArOH → ROOH + ArO•; ArOH = BHT বা BHA এভাবে অ্যান্টিঅক্সিডেন্ট চর্বির পচনরোধ করে।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা লিখ।

উদ্দীপক

উদ্দীপক: CH3COOH

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

খাদ্যের মধ্যে বিভিন্ন উপযুক্ত পদার্থ (যেমন: লবণ, চিনি, সরিষার তেল, ভিনেগার ইত্যাদি) মিশিয়ে খাদ্যের পরিবেশে পানিশূন্য করে খাদ্যকে পচনের হাত থেকে সংরক্ষণের পদ্ধতিকে কিউরিং (Curing) বলে।

উত্তর

খাদ্যদ্রব্যের তেল-চর্বিকে জারণ (Oxidation) প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। যেমন- BHA, BHT ইত্যাদি। BHA এবং BHT চর্বির তথা লিপিডের জারণে উৎপন্ন ফ্রি-র্যাডিক্যালকে প্রশমিত করে শিকল বিক্রিয়ার পরিসমাপ্তি ঘটায়। ROO•+ ArOH → ROOH + ArO•; ArOH = BHT বা BHA এভাবে অ্যান্টিঅক্সিডেন্ট চর্বির পচনরোধ করে।

উত্তর

উদ্দীপকের যৌগটি হলো ভিনেগার যা আখের রস থেকে উৎপাদন করা যায়। নিম্নে আখের রস (সুক্রোজ) থেকে ভিনেগার প্রস্তুতি আলোচনা করা হলো- প্রথম ধাপে ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ায় ইথানল তৈরি করা হয়। আবার, দ্বিতীয় ধাপে অ্যালকোহলকে অ্যাসিটিক এসিডে রূপান্তরিত করা হয় এবং এই প্রক্রিয়াকে 'অ্যাসিটিক ফার্মেন্টেশন' বলে। দ্রবণের মধ্যে দুই চা চামচ (NH4)2SO4\left(\mathrm{NH}_4\right)_2 \mathrm{SO}_4 ও দুই চা চামচ (NH4)3PO4\left(\mathrm{NH}_4\right)_3 \mathrm{PO}_4 যোগ করে মিশ্রণের মধ্যে এক চা চামচ ঈস্ট যোগ করে তিনদিন ঢেকে রাখলে গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে CO₂ উৎপন্ন হয় এবং ঈস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভার্টেজ এনজাইম আখের রসের চিনিকে আর্দ্রবিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। ঈস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম উৎপন্ন গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিযোজিত করে ইথানল ও CO₂ এ পরিণত করে। সংশ্লিষ্ট বিক্রিয়াসমূহ হলো- question image আবার উৎপন্ন ইথানলকে 30-35°C তাপমাত্রায় বায়ুর ০₂ এর সাথে বিক্রিয়া করালে জৈব এসিড CH3COOH উৎপন্ন হয়। question image উপরে বর্ণিত বিক্রিয়া ও পদ্ধতি অনুসরণ করে এবং গাঁজন প্রক্রিয়া প্রয়োগ করে সাধারণত আখের রস (সুক্রোজ) হতে জৈব এসিড বা ভিনেগার প্রস্তুত করা যায়।

উত্তর

উদ্দীপকের M যৌগটি হচ্ছে ভিনেগার যা ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণ। খাদ্য সংরক্ষণে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল নিম্নে আলোচনা করা হলো- অণুজীবের আক্রমণে খাদ্যদ্রব্যের গুণাগুণ রিনষ্ট হয়। খাদ্য দ্রব্যকে অণুজীবের হাত থেকে রক্ষা করতে হলে দুটি প্রধান পদক্ষেপ গ্রহণ করতে হয়- i. অণুজীবের বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ। ii. অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। সাধারণত অধিকাংশ এনজাইমের অত্যানুকূল pH মান 6.5 – 7.5 এর পরিসরে বিরাজ করে। যেহেতু, ভিনেগার খাদ্যপণ্যের জলীয় পরিবেশের pH মান হ্রাস করে, তাই এ পরিবেশটি অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়। প্রকৃতপক্ষে অণুজীবের বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টির মূল কারণ হলো অবিয়োজিত অ্যাসিটিক এসিডের পরিমাণ। pH এর মান হ্রাস পেলে অ্যাসিটিক এসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বৃদ্ধি পায়। অবিয়োজিত অ্যাসিটিক এসিড (CH3COQH)\left(\mathrm{CH}_3 \mathrm{COQH}\right) অণুজীবের কোষ দেয়াল দিয়ে সহজেই অতিক্রম করতে পারে! সাইটোপ্লাজমের উচ্চ pH মানে (অধিক ক্ষারীয় পরিবেশে) অ্যাসিটিক এসিড হাইড্রোজেন আয়ন (H+)\left(\mathrm{H}^{+}\right)ও অ্যাসিটেট আয়নে (CH3COO)\left(\mathrm{CH}_3 \mathrm{COO}^{-}\right)বিয়োজিত হয়; CH3COOHCH3COO+H+\mathrm{CH}_3 \mathrm{COOH} \rightleftharpoons \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}+\mathrm{H}^{+} জীবন্ত অণুজীব +H++\mathrm{H}^{+} \rightarrow মৃত অণুজীব অণুজীবের সাইটোপ্লাজমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় এর অভ্যন্তরীণ pH মান হ্রাস পায়। এর ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে অণুজীব কোষের মৃত্যু ঘটে। এছাড়া ভিনেগারের H+ অণুজীবের এনজাইমের নাইট্রোজেনে উপস্থিত মুক্তজোড়ের সাথে মিশে এনজাইমের কার্যকারিতা নষ্ট করে। question image এভাবে pH হ্রাসের মাধ্যমে উপরিউক্ত খাদ্য সংরক্ষকটি তার কার্যকারিতা বজায় রেখে খাদ্য সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখে।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।