অনুপ্রভা কাকে বলে?
উত্তর: অনুপ্রভা একটি প্রক্রিয়া, যেখানে কোনো পদার্থ দ্বারা শোষিত শক্তি তুলনামূলকভাবে ধীরে ধীরে আলোর আকারে মুক্তি পায়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
অনুপ্রভা কাকে বলে?
উদ্দীপক

দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, A ও B হলো যথাক্রমে NaCl ও চিনি। নিচে খাদ্য সংরক্ষণে NaCl ও চিনির কৌশলের তুলনা করা হলো-
NaCl দ্বারা খাদ্য সংরক্ষণ: খাদ্য লবণ প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস
এর মধ্যে অন্যতম। খাদ্যদ্রব্যকে NaCl এর 7-8% দ্রবণ দ্বারা সংরক্ষণ পদ্ধতি কিউরিং নামে পরিচিত। মাছ, মাংস, কাঁচা ফল ও সবজিকে কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। NaCl খাদ্য বস্তুর পানি শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না বলে খাদ্য নষ্ট হয় না। NaCl(s) + পানিযুক্ত খাদ্যবস্তু→ NaCl(aq) + পানিমুক্ত খাদ্যবস্তু NaCl এর গাঢ় দ্রবণ 15 - 20% ব্যবহার করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদিকে সংরক্ষণ করা হয়। অপরদিকে সামুদ্রিক ইলিশ মাছকে লম্বালম্বিভাবে চাকু দিয়ে কেটে লবণ ঢুকিয়ে সংরক্ষণ করা হয়।
চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ: চিনি একটি উৎকৃষ্ট মানের প্রিজারভেটিভস্।'এটি ফল, আচার, রসগোল্লা, জ্যাম, জেলি, মারমালেট ও আমের মোরব্বা ইত্যাদি সংরক্ষণের ক্ষেত্রে প্রিজারভেটিস হিসেবে ব্যবহার হয়ে থাকে। চিনি পানির সাথে রাসায়নিক বন্ধন গঠন করে বলে মুক্ত পানির অভাব দেখা দেয়। এমনকি অণুজীবের দেহ হতেও পানি শোষণ করে। পানিমুক্ত পরিবেশ অণুজীবের জন্য প্রাণঘাতক হিসেবে কাজ করে ফলে খাদ্য দুর্গন্ধযুক্ত ও নষ্ট হয় না।
এছাড়া চিনির দ্রবণ খাদ্যের মধ্যে অণুজীবগুলোকে বংশ বিস্তার করতে বাধার সৃষ্টি করে। ফলে সংরক্ষিত খাদ্য দীর্ঘদিন তার পুষ্টিমান অপরিবর্তিত রাখে। 60% ঘনমাত্রার চিনি লবণের মতো কাজ করে। আচার তৈরির ক্ষেত্রে ভিনেগারের সাথে একে যোগ করা হয়।
সুতরাং দেখা যাচ্ছে, NaCl খাদ্যবস্তু থেকে পানি শোষণ করে খাদ্য বস্তুকে পচনের হাত থেকেম রক্ষা করে এবং চিনি পানির সাথে রাসায়নিক বন্ধন গঠন করে বলে পানির অভাবে অণুজীব নষ্ট হয়ে যায়। এভাবে NaCl ও চিনি খাদ্য সংরক্ষণ করে।