শেয়ারFacebookWhatsApp

সম্পৃক্ত দ্রবণ কাকে বলে?

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে ঠিক ঐ পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

সম্পৃক্ত দ্রবণ কাকে বলে?

উদ্দীপক

question image

Rajshahi · 2023

উত্তর

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে ঠিক ঐ পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে।

উত্তর

AlF3AlF_3 আয়নিক প্রকৃতির হলেও AlCl3AlCl_3 সমযোজী। কারণ ফাজানের নীতি অনুসারে অ্যানায়নের আকার যত বড় হয় ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রনের বিকৃতি তত বৃদ্ধি পায়। ফলে অধিক পোলারায়নের কারণে সমযোজী বৈশিষ্ট্য প্রকট হয়। AlF3AlF_3AlCl3AlCl_3 যৌগদ্বয়ের অ্যানায়ন FF^-ClCl^-ClCl^- আয়নের আকার FF^- অপেক্ষা বড় হওয়ায় AlCl3AlCl_3 যৌগে অধিক পোলারায়ন ঘটে। তাই AlCl3AlCl_3 সমযোজী প্রকৃতির। AlF3AlF_3 যৌগে পোলারায়ন কম ঘটায় এটি আয়নিক প্রকৃতির হয়।

উত্তর

উদ্দীপকের তথ্যমতে, C হলো ভিনেগার। নিচে আখের রস থেকে ভিনেগার উৎপাদনের মূলনীতি ব্যাখ্যা করা হলো- বাছাইকৃত আখের টুকরাগুলো প্রথমে পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর মাড়াই করে রস বের করে আনা হয়। প্রাপ্ত রসকে নরম কাপড় দ্বারা ছেকে নিয়ে কড়াইতে ধীরে ধীরে তাপ দিয়ে 13\frac{1}{3} অংশ কমিয়ে ফেলা হয়। দ্রবণকে ঠান্ডা করে একটি পরিষ্কার দ্রবণের অংশ - পাত্রে নিয়ে লঘু H2SO4H_2SO_4 এসিড যোগ করা হয়। এতে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। দ্রবণের মধ্যে (NH4)2SO4(NH_4)_2SO_4(NH4)3PO4(NH_4)_3PO_4 যোগ করে কাঠি দিয়ে ভালোভাবে নাড়ানো হয়। এরপর একে 25–30°C তাপমাত্রায় রেখে মিশ্রণের মধ্যে ঈস্ট যোগ করে তিন চার দিন রেখে দিলে গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয়। ঈস্ট থেকে ইনভারটেজ ও জাইমেজ নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভারটেজ রসের চিনিকে আর্দ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিবর্তিত করে। জাইমেজ এনজাইম গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। question image এক্ষেত্রে ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং প্রক্রিয়ার শেষে দ্রবণে প্রায় 10% ইথানল থাকে। মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটো ব্যাকটর নামক ব্যাকটেরিয়ার উপস্থিতিতে ইথানলের লঘু জলীয় দ্রবণকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে লঘু ইথানয়িক এসিড (6 – 10%) তথা ভিনেগার প্রস্তুত করে। এক্ষেত্রে নিম্নরূপে বিক্রিয়া সম্পন্ন হয়। question image

উত্তর

উদ্দীপকের C যৌগটি ভিনেগার। ভিনেগার জীবাণুরোধী হওয়ায় খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। নিচে ভিনেগারের জীবাণুরোধী ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা হলো- ভিনেগার অম্লীয় বলে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার হ্রাস করে খাদ্য সংরক্ষণে সাহায্য করে। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে 'পিল্লিং' (pickling) বলে। এজন্য খাদ্য হতে পানি সরানোর জন্য প্রথমে খাদ্যকে গাঢ় লবণ পানিতে (ব্রাইন) সিক্ত করা হয়। পরে ভিনেগারে ডুবানো হয়। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের মূল বিষয় হলো এর উপস্থিতিতে খাদ্যদ্রব্য বাতাসের অক্সিজেন, আর্দ্রতা হতে দূরে থাকতে পারে। ফলে খাদ্যে পচন বা খাদ্যের বর্ণ পরিবর্তন রোধ হয়। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার অপর কারণ হলো 'তাপমাত্রা'। ভিনেগার ব্যবহারে খাদ্যের তাপমাত্রা এমন পর্যায়ে থাকে যে, এতে ব্যাকটেরিয়া বা এনজাইম জন্ম নিতে পারে না। কারণ আমরা জানি খাদ্য মূল দুটি কারণে নষ্ট হয়। ১. প্যাথোজেনের (pathogens) আক্রমণে অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণু, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা। ২. জারণের ফলে খাদ্যের পুষ্টিকর উপাদান ভেঙে যায়। অর্থাৎ খাদ্যের কোষ প্রাচীরে জারণের ফলে ভাঙন ধরে এবং খাদ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ভিনেগারের ব্যবহারে এ দুটি প্রক্রিয়াই ব্যাহত হয় বলে খাদ্যে জীবাণুর আক্রমণ রোধ হয় এবং গুণসম্পন্ন খাদ্য হিসেবে সংরক্ষিত হয়। ভিনেগারের ইথানয়িক এসিড অণু হতে প্রোটন (H+H^+) আয়ন বিমুক্ত হয়, যা ব্যাকটেরিয়ার প্রোপিন এবং চর্বিকে আর্দ্রবিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। CH3COOH+H2OCH3COO+H+\mathrm{CH}_3-\mathrm{COOH}+\mathrm{H}_2 \mathrm{O} \rightleftharpoons \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}+\mathrm{H}^{+}
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।