শেয়ারFacebookWhatsApp

[গণিত] বন্ধন কাকে বলে?

উত্তর: অণু গঠন বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি পরমাণুর একই কক্ষ বরাবর অবস্থানরত দুটি যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমনের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনকে ( [গণিত] ) বন্ধন বলে।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

বন্ধন কাকে বলে?

উদ্দীপক

খেজুরের রস → E (খাদ্য সংরক্ষক) [E একটি জৈব এসিড এবং এর আণবিক ভর 60 ]

Mymensingh · 2023

উত্তর

অণু গঠন বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি পরমাণুর একই কক্ষ বরাবর অবস্থানরত দুটি যোজনী অরবিটালের পাশাপাশি অধিক্রমনের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনকে (π)\pi) বন্ধন বলে।

উত্তর

AlCl3AlCl_3 (অ্যালুমিনিয়াম ক্লোরাইড) আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলেও Al3+Al^{3+} আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন (ClCl^-) এর পোলারায়ন সহজেই ঘটে। এ অবস্থায় ClCl^- আয়নের ইলেকট্রন ঘনত্ব Al পরামাণু ও Cl পরমাণুর দুটি নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে। question image তখনর Al পরমাণুর যোজ্যতা স্তরে তিন জোড়া বন্ধন ইলেকট্রন থাকে অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে তাই অষ্টক পুরনের জন্য দুাটি করে AlCl3AlCl_3 অণুর Al পরমাণু পার্শ্ববর্তী Cl পরমাণুর নি:সঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ঠন দ্বারা ডাইমার অণু অর্থাৎ দ্বি-আণবিক অণু গঠন করে।

উত্তর

উদ্দিপকে E যৌগটি হলো ভিনেগার (CH3COOHCH_3COOH) নিচে খেজুরের রস থেকে ভিনেগার তৈরির পদ্ধতি বণর্ণা করা হল:- মূলনীতি : খেজুরের রসে প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনিকে প্রথমে ঈস্ট যোগ করে গ্লুকোজ বা ফ্রুক্টোজে পরিণত করা হয়। জাইমেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়। সবশেষে এসিটোব্যাকটর এর প্রভাবে ইথানল বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানয়িক এসিডে পরিণত হয়। question image বর্ণনা : খেজুরের রসকে তাপ প্রয়োগে দ্রবণের আয়তন কমিয়ে ঘন করা হয়। অতঃপর ঠান্ডা দ্রবণে 2-3 mL লঘু H2SO4H_2SO_4 যোগ করা হয়। এতে অবঞ্চিত ব্যাকটেরিয়া জন্ম নেয় না। দ্রবণে মধ্যে 2 চামচ করে (NH4)2SO4\left(\mathrm{NH}_4\right)_2 \mathrm{SO}_4(NH4)3PO4\left(\mathrm{NH}_4\right)_3 \mathrm{PO}_4 মিশিয়ে নাড়ানো হয়। এরপর খেজুরের রসে পরিমাণমত ঈস্ট যোগ করতে হয়। ঈস্ট মিশ্রিত মিশ্রণটিকে তিনদিন তোয়ালে দিয়ে বন্ধ করে রাখতে হয়। এ সময় গাঁজন প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে CO2CO_2 উৎপন্ন হয় এবং মিশ্রণের উপরিস্তরে ফেনার সৃষ্টি হয়। ঈস্ট থেকে ইনভারটেজ এ জাইমেজ নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। নিঃসৃত ইনভারটেজ খেজুরের রসের চিনিকে আর্দ্র বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিবর্তিত করে। জাইমেজ এনজাইম গ্লুকোজ ও ফ্রুক্টোজকে বিয়োজিত করে ইথানল ও CO2CO_2 এ পরিণত করে। ফারমেন্টেশন প্রক্রিয়ার শেষে দ্রবণে 10% ইথানল থাকে। এটি হতে ভিনেগার তৈরি হয়।

উত্তর

উদ্দীপকের 'EE^{\prime} যৌগটি ভিনেগার। নিচে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল বর্ণনা করা হলো- ইথানোয়িক এসিডের 6 – 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এর রাসায়নিক গঠন CH3COOHCH_3 - COOH। ভিনেগারের মাধ্যমে অনেক খাদ্য সংরক্ষণ করা যায়। ভিনেগার ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ভিনেগার বিভিন্ন জীবাণু এবং মোল্ড ধ্বংস করার কাজেও কার্যকরী। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি একটি দুর্বল এসিড। এর pH অনেক কম। ভিনেগার প্রোটিনের গঠনকে ভেঙে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে এটি অতুলনীয় প্রিজারভেটিভস। যেমন আচার, চাটনি, জেলি, জ্যাম, মারমালেট প্রস্তুতিতে এবং ফল, শাকসবজি, মাছ-মাংস সংরক্ষণে এটি ব্যবহৃত হয়। এর মূল উপাদান ইথানোয়িক এসিড বা অ্যাসিটিক এসিড (CH3COOHCH_3COOH)। ভিনেগারের ইথানোয়িক এসিড অণু হতে প্রোটন (H+H^+) আয়ন বিমুক্ত হয় যা ব্যাকটেরিয়ার প্রোটিন এবং চর্বিকে আর্দ্র বিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। CH3COOH+H2OCH3COO+H+\mathrm{CH}_3-\mathrm{COOH}+\mathrm{H}_2 \mathrm{O} \rightleftharpoons \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}+\mathrm{H}^{+} খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করার ফলে তা উপাদানের pH মানকে কমিয়ে দেয়। এই মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। যেসব খাদ্যের pH মান 4.5 অপেক্ষা কম সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর 6.5 – 7.5। প্রকৃতপক্ষে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না। এটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে বহুল প্রচলিত। ভিনেগার অম্লীয় হওয়ায় এর প্রভাবে সংরক্ষিত খাদ্যদ্রব্যের দ্রবণের pH মান কমে যায়। অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া জন্মানো বা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পায় না। ইথানোয়িক এসিডের 6% জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35. যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নMymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।