খাদ্য সংরক্ষণে এন্টিঅক্সিডেন্ট এর ভূমিকা লেখ।
উত্তর: চর্বি বা লিপিড অনুর জারন বিয়োজন অংশগ্রহনকারী [গণিত] অনু ও লিপিড অনু থেকে সৃষ্ট মুক্তমূলককে শোষন করে কিছু রাসায়নিক পদার্থকে অ্যান্টি অক্সিডেন্ট বলে। চর্বি বা লিপিড অনু (L - H) সমূহ [গণিত] এর সংস্পর্শে সমযোজী বন্ধন ভেঙে বিজোড় ইলেকট্রন যুক্ত লিপিডমূলক বা মুক্ত মূল সৃষ্টি করে। এই অ্যান্টি অক্সিডেন্ট অনু (A-H) লিপিড মুক্তমূলক (L) এর সাথে বিক্রিয়া করে লিপিড অনু ও অধিক স্থায়ী কোন সক্রিয় অ্যান্টি অক্সিডেন্ট মুক্তমুলক (A) সৃষ্টি করে। ফলে পচনের জারন বিজারন চেইন বিক্রিয়া বন্ধ হয়। ফলে খাদ্যবস্তু সংরক্ষিত থাকে।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
খাদ্য সংরক্ষণে এন্টিঅক্সিডেন্ট এর ভূমিকা লেখ।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
খাদ্য সংরক্ষনে খাদ্য লবণ ও চিনির কৌশলের তুলনা করা হলোঃ
১। চিনি দ্বারা খাদ্য সংরক্ষনঃ
এতে চিনি খাদ্য হতে মুক্ত চিনি ও পানি শোষন করে দ্রবণে পরিনত করে এবং খাদ্যের সাথে মিশে সর্বত্র সুষম ঘনত্ব বজায় রাখে। আবার ব্যাকটেরিয়ার কোষের অভ্যন্তরে জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ অভিস্রবণ বা অসমোসিসি প্রক্রিয়ায় শুষে নেয়। এর ফলে অনুজীবের বেঁচে থাকা ও বংশবিস্তার কঠিন হয়ে পড়ে। এছাড়াও চিনি খাদ্যের স্বাদ এবং গুনগত মান বহুগুনে বাড়িয়ে দেয় এবং অনেক উপকারী অনুজীব সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী করে।
২। খাদ্য সংরক্ষণে খাদ্য লবণের ভূমিকাঃ
NaCl খাদ্য বস্তুর পানি শোষন করে নেয় বলে ব্যকটেরিয়া জন্মাতে পারে না। পচনশীল খাদ্যবস্তুকে খাদ্য লবণ এর গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষন করাকে কিউরিং বলে। কিউরিং পদ্ধতিতে মাছ, মাংস, কাঁচা ফল ও সবজি সংরক্ষন করা যায়। 15-20% গাঢ় দ্রবণ ব্যবহার করে কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই ইত্যাদি সংরক্ষণ করা হয়। অপরদিকে সামুদ্রিক ইলিশ মাছকে লম্বালম্বি চাকু দিয়ে কেটে গুড়া লবণ ঢুকিয়ে সংরক্ষন করা হয়।
এভাবে NaCl খাদ্যবস্তু থেকে পানি শোষন করে খাদ্যবস্তুকে পচনের হাত থেকে রক্ষা করে এবং চিনি পানির সাথে রাসায়নিক বন্ধন গঠন করে বলে পানির অভাবে অনুজীব নষ্ট হয়ে যায়। এভাবে NaCl ও চিনি খাদ্য সংরক্ষন করে।