PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী; এর কারণ ব্যাখ্যা কর।
উত্তর: PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী। এর কারণ- ১. প্রথম কারণ হলো ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা (2.1) এর চেয়ে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা (3.0) বেশি। অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে PH এর বন্ধনের তুলনায় N H এর বন্ধনের ইলেকট্রন মেঘের ঘনত্ব N পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয়। ২. দ্বিতীয় কারণ হলো ফসফরাসের (P) পারমাণবিক ব্যাসার্ধ (0.11 num) এর তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ (0.075 nm) ছোট। P পরমাণুর তুলনায় N পরমাণুর আকার ছোট হওয়ায় বন্ধন ইলেকট্রন মেঘ ও নিঃসঙ্গ ইলেকট্রন মেঘের নিট ঘনত্ব N পরমাণুতে তুলনামূলক বেশি থাকে। ফলে PH3 এর P পরমাণুর তুলনায় NH3 এর পরমাণু কর্তৃক প্রোটন গ্রহণ বা ইলেকট্রন প্রদান ক্ষমতা বেশি হয়। তাই ফসফিনের (PHz) চেয়ে অ্যামোনিয়া (NH3) তীব্রতর ক্ষার। অর্থাৎ অ্যামোনিয়ার নাইট্রোজেনের উচ্চ ইলেকট্রন ঘনত্ব এবং আকার ছোট হওয়ার কারণে তা অধিক ক্ষারধর্মী হয়। সুতরাং, দেখা যাচ্ছে যে, NH, অধিক ক্ষারধর্মী হওয়ায় এটি বেশি শক্তিশালী।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী; এর কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
AY2 এর দ্রাব্যতা গুণফল Ksp = 4.8 10-7Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর