উদ্দীপকের A- হলো আম। আমকে সাধারণত কৌটাজাতকরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। নিম্নে আলোচনা করা হলো-
১. ফলসংগ্রহও খোসা ছড়ানো: পুরোপুরি পাকা ও আম নির্বাচন করতে হবে। নির্বাচিত আম ভালো করে ধৌত করে ও বোঁটা অপসারণ করা হয়।
২. ফল স্লাইস করা: এবার স্লাইসার দিয়ে আমের নরম ফ্লেভারকে স্লাইস করে ক্যানে সংরক্ষণ করা হয়। স্লাইস করার সময় কাংখিত আকারে তা করা হয় এবং আঁটি ফেলে দেওয়া হয়।
৩. চিনি ও সাইট্রিক এসিড যোগকরণ: ক্যানের ভেতর সুষমভাবে স্লাইসগুলো ভর্তি করার পর তাতে 40% চিনির দ্রবণ ও 0.25% সাইট্রিক এসিড যোগ করা হয়। চিনি এবং সাইট্রিক এসিড এখানে প্রিজারভেটিভস হিসেবে কাজ করে।
৪. এগজস্টিং, সিলিং, রিটটিং: এরপর ক্যানকে এগজসৃটিং ও সিল করে 20-30 মিনিট ধরে ফুটন্ত পানিতে প্রসেসিং করা হয়।
৫. লেবেলিং: অতঃপর ক্যান ঠাণ্ডা করে লেবেল লাগানো হয়। লেবেলে পণ্যের বিবরণ, খাদ্য উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ করে শুষ্ক, ঠাণ্ডা ও আলোকবিহীন স্থানে গুদামজাত করতে হয়।
মিশ্রিত আম কৌটাজাতকরণে আমে চিনির 40% জলীয় দ্রবণ- কৌটায় তাপ প্রদান করায় অনুজীবের বংশ বৃদ্ধি এবং খাদ্যের জারণ বিজারণ রোধ হওয়ায় খাদ্যে 0.2% সাইট্রিক এসিড না দিয়েও সংরক্ষণ সম্ভব।