শেয়ারFacebookWhatsApp

বাষ্প পাতন এর সংজ্ঞা দাও।

উত্তর: যে সকল জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত না হয়ে স্টীম প্রবাহে বাষ্পীভূত হয় তাদেরকে অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে স্টীম প্রবাহের মাধ্যমে পাতন করে পৃথকীকরণ করার পদ্ধতিকে বাষ্প পাতন বলে।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

বাষ্প পাতন এর সংজ্ঞা দাও।

উদ্দীপক

question image

Dhaka · 2019

উত্তর

যে সকল জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত না হয়ে স্টীম প্রবাহে বাষ্পীভূত হয় তাদেরকে অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে স্টীম প্রবাহের মাধ্যমে পাতন করে পৃথকীকরণ করার পদ্ধতিকে বাষ্প পাতন বলে।

উত্তর

টয়লেট ক্লিনারে NaOH ব্যবহার করলে এটি কঠিন ময়লাকে কার্যকরভাবে পরিষ্কার করে কিন্তু সিরামিক বা মোজাইকের ক্ষতি করে না। NaOH প্রোটিন জাতীয় ময়লার অ্যামাইডকে NH3 হিসেবে এবং তেল গ্রীজ বা ফ্যাট জাতীয় ময়লার সাথে বিক্রিয়ায় অবিমিশ্রণীয় ইমালশন গঠন করে ময়লাকে দূরীভূত করে।

উত্তর

দৃশ্যকল্প-১ এর 3 নং ধাপ হল কৌটাজাতকরণ বা ক্যানিং। কৌটাজাতকরণ বা ক্যানিং পদ্ধতিতে প্রথমে কোঁটার মধ্যস্থিত খাদ্যকে তাপে জীবাণুমুক্ত করে বায়ুরোধ অবস্থায় রাখা হয়। খাদ্যে উপস্থিত সবচেয়ে তাপ সহিষ্ণু ও মারাত্মক রোগ সৃষ্টিকারী জীবাণু ক্লোসট্রিডিয়াম বটুলিনাম ও এর অঙ্কুর তাপ প্রয়োগে ধ্বংস হয়ে যায়। এই জীবাণু ধ্বংস করতে 121°C তাপমাত্রায় প্রায় 10 মিনিট তাপ প্রয়োগ করা হয়। আমরা জানি, বায়ু বা O2 হলো খাদ্যদ্রব্য বিনষ্টকরণের অন্যতম সহায়ক। কারণ, O2 এর উপস্থিতিতে আণুজীবের শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় এবং O2 এর প্রতুলতা খাদ্যবস্তুতে কিছু কিছু অনুজীবের জৈবিক ক্রিয়াকে ত্বরান্বিত ও করে। তাই, খাদ্য বস্তু কৌটাজাতকরণের অন্যতম উদ্দেশ্য হলো ক্যানের অভ্যন্তরে বায়ু নিরোধ করা ও জীবাণুর বংশ বিস্তার বাধাগ্রস্ত করা। এর ফলে, খাদ্যবস্তুর শেলফ লাইফ ও বৃদ্ধি পায়। সবজি বা খাদ্যবস্তু ক্যানিং প্রক্রিয়ায় সংরক্ষিত করা হলে বছরের সারা সময়ে ঐ পণ্যের সরবরাহ নিশ্চিত হয়। দূর্যোগকালে কোন সবজির উৎপাদন ব্যাহত হলেও ক্যানকৃত খাদ্যবস্তুর মাধ্যমে সরবরাহ অক্ষুণ্ণ রাখা হয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর সংরক্ষিত খাদ্যবস্তু হচ্ছে সবজি। অপরদিকে দৃশ্যকল্প-২ এর সংরক্ষিত খাদ্যবস্তু হচ্ছে মাছ। সবজি সাধারণত দ্রুত পচনশীল খাদ্যবস্তু নয়, কিন্তু মাছ একটি দ্রুত পচনশীল খাদ্যবস্তু। 7-8% NaCl হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। NaCl এর বিভিন্ন ঘনমাত্রায় খাদ্যদ্রব্য থেকে মুক্ত পানিকে শুষে নেয়। ফলে খাদ্যদ্রব্যের মধ্যে অণুজীব জন্মাতে পারে না। এতে সংরক্ষিত খাদ্যদ্রব্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। তবে রাসায়নিক বা কৃত্রিম প্রিজারভেটিভ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যেমন- দৃশ্যকল্প-২ এর সংরক্ষক ফরমালিন একটি অত্যন্ত শক্তিশালী জীবাণুনাশক। এটি মূলত ব্যবহার করা হয় মৃতজীবদেহ সংরক্ষনে। আসবাবপত্র, মেঝে, দেয়াল, ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে, মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট প্লাস্টিক তৈরিতে, রসায়নে গবেষণাগারে বিকারক হিসেবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এ বিষাক্ত উপাদানটিকে সংরক্ষক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কারণ পরীক্ষা করে দেখা। এটি মোল্ডের বিরুদ্ধে খুবই কার্যকর। মাছ, মাংস, দুধ, ফল, সবজি, শুকনো খাদ্য সবক্ষেত্রেই এর ব্যাবহার জীবনের জন্য হুমকিস্বরূপ। ফরমালিনের মূল উপাদান মিথান্যাল(H-CHO) জীবদেহের প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে বন্ধন সৃষ্টি করে বিধায় প্রোটিন নষ্ট হতে পারে না। এ কারণে দীর্ঘদিন মাছ মাংস সতেজ ও তাজাভাব থাকে, পচে যায় না। কিন্তু ফরমালিন ব্যবহারে খাদ্যের স্বাভাবিক খাদ্যশৃঙ্খল ভেঙে যায়, এতে খাদ্যের স্বাভাবিক পুষ্টিগুন ও খাদ্যমান নষ্ট হয়। এছাড়াও এটি আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন অরগানকে ধ্বংস করে থাকে। বিশেষ করে কিডনির মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, খাদ্য সংরক্ষক হিসেবে NaCl, H-CHO অপেক্ষা অধিক উপযোগী।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • ক্যালসিয়াম প্রোপানোয়েট
  • বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন
  • সোডিয়াম বেনজোয়েট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

  • ওজোন
  • গ্যামাক্সিন
  • ফ্রিওন
  • ট্রাইওক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

  • > 4.5
  • < 5.5
  • < 4.5
  • > 5.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

  • এলবুমিন
  • কেসিন
  • কোলাজেন
  • কেরাটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

  • ইথোফেন
  • অ্যাসকরবিক অ্যাসিড
  • ফরমালিন
  • ইউরিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • সোডিয়াম সাইট্রেট
  • বিটা ক্যারোটিন
  • অ্যাডিপিক অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

  • শরীরে এসিডিটি বেড়ে যায়
  • বিভিন্ন ধরনের অসুস্থতা সৃষ্টি হয়
  • খাদ্য, খাওয়ার অযোগ্য হয়ে পড়ে
  • কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

  • এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট
  • এটি নবজাত শিশুর খাদ্যের প্রধান উৎস
  • দুধ ভিটামিনের সমৃদ্ধ ভাণ্ডার
  • এটি পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

  • ডায়স্টেজ
  • ম্যালটেজ
  • জাইমেজ
  • মাইকোডার্মা অ্যাসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।