শেয়ারFacebookWhatsApp

H3PO4 অপেক্ষা HNO3 শক্তিশালী এসিড-ব্যাখ্যা কর।

উত্তর: আমরা জানি, অক্সি এসিডসমূহের ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি তার তীব্রতাও ততো বেশি হয়। আবার ধনাত্মক জারণ সংখ্যার মান সমান হলে যে পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি হয় । HNO3 ও H3PO4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন ও ফসফরাসের ধনাত্মক জারণ সংখ্যার মান সমান (+5)। কিন্তু নাইট্রোজেনের আকার ফসফরাস অপেক্ষা ছোট বিধায় এতে চার্জ ঘনত্ব বেশি। তাই স্বভাবতই HNO3 এর তীব্রতা H3PO4 অপেক্ষা অধিক হয়।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

H3PO4 অপেক্ষা HNO3 শক্তিশালী এসিড-ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Jessore · 2019

উত্তর

জটিল যৌগ গঠনের সময় যে অণু বা আয়ন ইলেকট্রন জোড় দান করে তাকে লিগ্যান্ড বলে।

উত্তর

আমরা জানি, অক্সি এসিডসমূহের ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি তার তীব্রতাও ততো বেশি হয়। আবার ধনাত্মক জারণ সংখ্যার মান সমান হলে যে পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি হয় । HNO3 ও H3PO4 এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন ও ফসফরাসের ধনাত্মক জারণ সংখ্যার মান সমান (+5)। কিন্তু নাইট্রোজেনের আকার ফসফরাস অপেক্ষা ছোট বিধায় এতে চার্জ ঘনত্ব বেশি। তাই স্বভাবতই HNO3 এর তীব্রতা H3PO4 অপেক্ষা অধিক হয়।

উত্তর

উদ্দীপকের A- হলো আম। আমকে সাধারণত কৌটাজাতকরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। নিম্নে আলোচনা করা হলো- ১. ফলসংগ্রহও খোসা ছড়ানো: পুরোপুরি পাকা ও আম নির্বাচন করতে হবে। নির্বাচিত আম ভালো করে ধৌত করে ও বোঁটা অপসারণ করা হয়। ২. ফল স্লাইস করা: এবার স্লাইসার দিয়ে আমের নরম ফ্লেভারকে স্লাইস করে ক্যানে সংরক্ষণ করা হয়। স্লাইস করার সময় কাংখিত আকারে তা করা হয় এবং আঁটি ফেলে দেওয়া হয়। ৩. চিনি ও সাইট্রিক এসিড যোগকরণ: ক্যানের ভেতর সুষমভাবে স্লাইসগুলো ভর্তি করার পর তাতে 40% চিনির দ্রবণ ও 0.25% সাইট্রিক এসিড যোগ করা হয়। চিনি এবং সাইট্রিক এসিড এখানে প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। ৪. এগজস্টিং, সিলিং, রিটটিং: এরপর ক্যানকে এগজসৃটিং ও সিল করে 20-30 মিনিট ধরে ফুটন্ত পানিতে প্রসেসিং করা হয়। ৫. লেবেলিং: অতঃপর ক্যান ঠাণ্ডা করে লেবেল লাগানো হয়। লেবেলে পণ্যের বিবরণ, খাদ্য উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ করে শুষ্ক, ঠাণ্ডা ও আলোকবিহীন স্থানে গুদামজাত করতে হয়। মিশ্রিত আম কৌটাজাতকরণে আমে চিনির 40% জলীয় দ্রবণ- কৌটায় তাপ প্রদান করায় অনুজীবের বংশ বৃদ্ধি এবং খাদ্যের জারণ বিজারণ রোধ হওয়ায় খাদ্যে 0.2% সাইট্রিক এসিড না দিয়েও সংরক্ষণ সম্ভব।

উত্তর

উদ্দীপকে B দ্রব্যটি হলো ভিনেগার এসিটিক এসিডের (6-10)% জনীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার অত্যন্ত উত্কৃষ্টমানের প্রিজারভেটিভস। এটি খাদ্যের উৎপন্ন বিভিন্ন অণুজীবকে ধ্বংস করে খাদ্যের গুণগত মান বজায় রাখে। কিন্তু খাদ্য সংরক্ষণে এটি উৎকৃষ্ট প্রিজারভেটিভস হলেও দুধ সংরক্ষণে এটি ব্যবহার করা যায় না কারণ দুধ হলো মূলত দুগ্ধ চর্বির এক ধরনের ইমালশন, সেখানে চর্বির সাথে উপস্থিত থাকে পানি, ল্যাক্টোজ ও প্রোটিনের মিশ্রণ। কেসিন নামক প্রোটিনটি একটি জুইটার আয়নের মত কাজ করে। এতে ধনাত্মক ও ঋণাত্মক দুটি প্রান্ত রয়েছে । দুধে ভিনেগার বা এসিটিক এসিড যোগ করলে পানিতে অ্যাসিটেট ও H+ আয়ন তৈরি করে দ্রবীভূত হয়। এতে দুধের প্রোটিন অণুগুলোর মধ্য আন্তঃকণা বল H+ আয়নের প্রভাবে বিনষ্ট হয়ে পড়ে। তখন প্রোটিন অণুগুলো পরস্পরের নিকটে এসে পিন্ডীভূত হয় এবং বিস্তারণ মাধ্যমে ভেসে ওঠে। এখানে ভিনেগার ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। এভাবে ইলেকট্রোলাইটের উপস্থিতিতে আণবিক পর্যায়ে অসংখ্য কণা কোয়াগুলেশন প্রক্রিয়ায় একত্রিত হয়ে জমাট বেঁধে কোয়াগুলেশন তৈরি হয়। কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে কোলয়েড কণাসমূহ একত্রিত হয়ে কণাগুলোর আকার বড়ো করে এবং সর্বশেষ পৃষ্ঠতলে স্থায়ীভাবে উগানি হিসেবে অবস্থান করে অথবা ভেসে থাকে। কোয়াগুলেশন সাধারনত ইলোক্ট্রোলাইটের সংযোগে ঘটে। উপরিউক্ত কারনে দুধ সংরক্ষনে ভিনেগার ব্যাবহার করা হয় না ।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • ক্যালসিয়াম প্রোপানোয়েট
  • বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন
  • সোডিয়াম বেনজোয়েট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

  • ওজোন
  • গ্যামাক্সিন
  • ফ্রিওন
  • ট্রাইওক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

  • > 4.5
  • < 5.5
  • < 4.5
  • > 5.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

  • এলবুমিন
  • কেসিন
  • কোলাজেন
  • কেরাটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

  • ইথোফেন
  • অ্যাসকরবিক অ্যাসিড
  • ফরমালিন
  • ইউরিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • সোডিয়াম সাইট্রেট
  • বিটা ক্যারোটিন
  • অ্যাডিপিক অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

  • শরীরে এসিডিটি বেড়ে যায়
  • বিভিন্ন ধরনের অসুস্থতা সৃষ্টি হয়
  • খাদ্য, খাওয়ার অযোগ্য হয়ে পড়ে
  • কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

  • এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট
  • এটি নবজাত শিশুর খাদ্যের প্রধান উৎস
  • দুধ ভিটামিনের সমৃদ্ধ ভাণ্ডার
  • এটি পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

  • ডায়স্টেজ
  • ম্যালটেজ
  • জাইমেজ
  • মাইকোডার্মা অ্যাসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।