শেয়ারFacebookWhatsApp

আইসোটোপ কাকে বলে?

উত্তর: একই মৌলের বিভিন্ন পরমাণু, যাদের পারমাণবিক সংখ্যা একই (অর্থাৎ প্রোটন সংখ্যা একই), কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন হয়, তাদেরকে আইসোটোপ বলে।

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

আইসোটোপ কাকে বলে?

উদ্দীপক

question image

Rajshahi · 2019

উত্তর

একই মৌলের বিভিন্ন পরমাণু, যাদের পারমাণবিক সংখ্যা একই (অর্থাৎ প্রোটন সংখ্যা একই), কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন হয়, তাদেরকে আইসোটোপ বলে।

উত্তর

রাসায়নিক বিক্রিয়ায় সাম্যবস্থায় যদিও বিক্রিয়ক ও উৎপাদসমুহের পরিমাণ পরিবর্তিত হয় না তথাপি সম্মুখ বিক্রিয়া ও বিপরীত বিক্রিয়া সমগতিতে চলতে থাকে। এ অবস্থাকে সাম্যাবস্থার উভমুখী বিক্রিয়ার গতিশীলতা বলে। যেমন Ag+ আয়নের দ্রবণে Fe (II) লবণের দ্রবণ যোগ করলে ধাতব Ag(s) এবং Fe3+ এর দ্রবণ তৈরি হয়ে সাম্যাবস্থা সৃষ্টি হয়। এতে Ag(s) তেজস্ক্রিয় মৌল যোগ করলে দ্রবণে পুনরায় তেজস্ক্রিয় Ag++ উপস্থিতি পাওয়া যায়। এ থেকে প্রমাণিত হয় সাম্যাবস্থা সৃষ্টি হওয়ার পর উভমুখী বিক্রিয়া চলতে থাকে। question image

উত্তর

উদ্দীপকের খাদ্য বস্তুটি হলো বাঁশ কোরল নিচে এর B কৌটাজাতকরণ বর্ণনা করা হলো- বাঁশ বাগান হতে সতেজ ও পুস্ট কচি বাঁশ কোরল সংগ্রহ করা হয়। বাঁশ কোরলকে খোসামুক্ত করা হয়। অতঃপর ছুরি দিয়ে টুকরা টুকরা কেটে গরম পানি যোগ করে প্রায় পাঁচ মিনিট ফুটন্ত অবস্থায় রাখা হয়। পানি বাঁশ কোরলের টুকরাগুলো আলাদা করে সংরক্ষণ উপযোগী কোটার মধ্যে নেওয়া হয়। এ অবস্থায় কৌটার মধ্যে 15% খাদ্য ধরণের উত্তপ্ত দ্রবণকে যোগ করা হয়। খাদ্য লবণের দ্রবন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে প্রিজারভেটিভস্ এর ন্যায় কাজ করে। বাশ কোরলের টুকরাগুলো যেন সম্পূর্ণভাবে দ্রবনের নিচে ডুবে থাকে। কৌটার দুই তৃতীয়াংশ অংশ গরম পানির মধ্যে রেখে পানিকে উত্তপ্ত করে ফুটন্ত অবস্থায় প্রায় পাচ মিনিট সময় রাখা হয়। কৌটার ভিতরের সব বায়ু বেরিয়ে যায়। এ প্রক্রিয়াকে এগজসটিং করা বলে। এ অবস্থায় কৌটার মুখে ঢাকনা লাগিয়ে কৌটাকে সিল করা হয়। বায়ুর অনুপস্থিতিতে কোনোরূপ অণুজীব জন্মাতে পারে না। ফলে বাশ কোরল আর নষ্ট হয় না। সিল করা কৌটাকে প্রেসার ক্যানারের মধ্যে 2-3 ইঞ্চি পানির মধ্যে রেখে কর ঢাকনা এঁটে তাপ দেওয়া হয়। তাপমাত্রা 100-120°C এ রেখে প্রায় 25-30 মিনিট সময় উত্তপ্ত করা হয়। চুলা থেকে প্রেসার ক্যানার নামিয়ে ধীরে ধীরে ঠাণ্ডা করা হয়। এ প্রক্রিয়াকে কিউরিং বলে। ঠাণ্ডা হওয়ার পর প্রেসার ক্যানারের ঢাকনা খুলে কোটা বের করে এনে লেবেলিং করে শুষ্ক ঠান্ডা স্থানে সংরক্ষণ করা হয়। পরে একে বাজারজাত করা হয়।

উত্তর

উদ্দীপকের খাদ্যবস্তু কৌটাজাত করলে ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব অপরিসীম। নিম্নে ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব আলোচনা করা হলো- ব্লাঞ্চিং : খাদ্য বস্তু কৌটাজাতকরণের এর জন্য খাদ্য সামগ্রীর ব্লাঞ্চিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটন্ত পানি বা সদ্য প্রস্তুত বাষ্পে খাদ্যকে ৫-১০ মিনিট উত্তপ্ত করা হয়। এর ফলে খাদ্য সামগ্রী আয়তনে কমে যায়, ক্যানে সাজানো সহজ ও সুষম হয়। খাদ্যে অসহনীয় ও অগ্রহণীয় ঘ্রাণ থাকলে তাও দূর হয়। খাদ্য বস্তুতে পিচ্ছিল পদার্থ থাকলে দূর হয়। কোনো কোনো খাদ্যের বর্ণ উন্নত হয়। কিছু অণুজীব মরে যায় এবং এনজাইম পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। ব্লাঞ্চিং এ রান্নার কাজ কিছুটা সম্পন্ন ক্যানিং এর গুরুত্ব: খাদ্য কৌটাজাতকরণ বা ক্যানিং খুবই গুরুত্বপূর্ণ খাদ্য রক্ষণের জন্য। নিম্নে বিষয়টি বিশ্লেষণ করা হলো: বিভিন্ন ধরনের ফল, সবজি, সামুদ্রিক মাছ, গৃহপালিত পশুর মাংস ইত্যাদি সংরক্ষণ করে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বিভিন্ন মৌসুমি ফলের পচনের হাত থেকে রক্ষার জন্য আধুনিক বিশ্বে এটি একটি সফল খাদ্য সংরক্ষণ পদ্ধতি। কৌটাজাতকরণের মাধ্যমে গড়ে ওঠে বিভিন্ন ধরনের ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের। অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। বিপণন ব্যবস্থা গড়ে ওঠে। কৌটাজাতকরণের ফলে কৃষক আর্থিকভাবে লাভবান হন। গভীর সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে কৌটাজাতকরণ করলে ... একদিকে যেমন মাছ নষ্ট হয় না ও পচন ধরে না। অন্যদিকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে প্রচুর বৈদেশিক মুদ্রা - অর্জিত হয়। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয় । খাদ্য কৌটাজাতকরণের ফলে এর পাশাপাশি আরও দুটি শিল্প গড়ে ওঠে- একটি কৌটা বা ক্যান তৈরির কারখানা, অপরটি ফুড লেকার কারখানা।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • ক্যালসিয়াম প্রোপানোয়েট
  • বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন
  • সোডিয়াম বেনজোয়েট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

  • ওজোন
  • গ্যামাক্সিন
  • ফ্রিওন
  • ট্রাইওক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

  • > 4.5
  • < 5.5
  • < 4.5
  • > 5.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

  • এলবুমিন
  • কেসিন
  • কোলাজেন
  • কেরাটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

  • ইথোফেন
  • অ্যাসকরবিক অ্যাসিড
  • ফরমালিন
  • ইউরিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • সোডিয়াম সাইট্রেট
  • বিটা ক্যারোটিন
  • অ্যাডিপিক অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

  • শরীরে এসিডিটি বেড়ে যায়
  • বিভিন্ন ধরনের অসুস্থতা সৃষ্টি হয়
  • খাদ্য, খাওয়ার অযোগ্য হয়ে পড়ে
  • কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

  • এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট
  • এটি নবজাত শিশুর খাদ্যের প্রধান উৎস
  • দুধ ভিটামিনের সমৃদ্ধ ভাণ্ডার
  • এটি পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

  • ডায়স্টেজ
  • ম্যালটেজ
  • জাইমেজ
  • মাইকোডার্মা অ্যাসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।