উদ্দীপকের ১ম মলিকুলার অঙ্গাণুটি হলো DNA যা বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে DNA-এর ভূমিকা অপরিসীম।
DNA মূলত ক্রোমোসোমের মূল গাঠনিক উপাদান। DNA তে অসংখ্য জিন বিদ্যমান। এই জিনই সকল প্রকার অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে; কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। DNA বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য পিতা-মাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত করে। যৌন জননের মাধ্যমে এই চারিত্রিক বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। DNA তে অবস্থিত এই সকল জিন জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে। যে কারণে মূলত আমরা পিতা-মাতার সাথে সন্তান-সন্ততিতে অনেক সাদৃশ্য খুঁজে পাই।
সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বোঝা যায়, উদ্দীপকের ১ম মলিকুলার অঙ্গাণুটি অর্থাৎ DNA চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জীবের বৈশিষ্ট্য - প্রকাশে সাহায্য করে।