শেয়ারFacebookWhatsApp

লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গানু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে লাইসোজোম বলে। তীব্র খাদ্যাভাবে লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এজন্য লাইসোজোমকে আত্মঘাতি থলিকা বলা হয়।

HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল

লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলার কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

শিক্ষক শ্রেণিকক্ষে কোষের গঠন পড়াতে গিয়ে কোষকে বেষ্টন করে থাকা x ও y দু'ধরনের আবরণীর গঠন বর্ণনা দিলেন। x শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং y উদ্ভিদ ও প্রাণী উভয়কোষে পাওয়া যায়।

Jessore · 2019

উত্তর

উদ্ভিদকোষের সবুজ বর্ণের যে প্লাস্টিড সালোকসংশ্লেষণে বিশেষ ভূমিকা রাখে সেটিই ক্লোরোপ্লাস্ট।

উত্তর

সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গানু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাকে লাইসোজোম বলে। তীব্র খাদ্যাভাবে লাইসোজোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এজন্য লাইসোজোমকে আত্মঘাতি থলিকা বলা হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত X অংশটি হলো কোষ প্রাচীর। নিচে কোষ প্রাচীরের ভৌত গঠন বর্ণনা করা হলো- মধ্যপর্দা : বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। এর প্রথম স্তরটি হলো মধ্যপর্দা ।সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। প্রাথমিক প্রাচীর : দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর । মধ্যপর্দার ওপর সেলুলোজ , হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে সেটি প্রাথমিক প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর : দ্বিতীয় স্তরের ওপরের স্তরে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর।এটি তিন স্তরবিশিষ্ট হয়। পিট মেমব্রেন : দুটি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টোদিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে মধ্যপর্দা থাকে। পিট পেয়ার : মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে। প্লাজমোডেসমাটা : দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত y অংশটি হলো প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লি। এর গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। প্রতিটি সজীব কোষের আবরণ যে সূক্ষ, স্থিতিস্থাপক,বৈষম্যভেদ্য দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন বলে। কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন এর সবচেয়ে গ্রহনযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল।এ মডেল অনুযায়ী মেমব্রেনটি দ্বিস্তর বিশিষ্ট। প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি সামনাসামনি বা মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মেরু অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লীর প্রোটিনঅণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্তাবস্থায় থাকে। ফ্লুইড-মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লীর গাঠনিক উপাদান নিম্নরূপ: ১. লিপিড বাইলেয়ার:এটি ফসফোলিপিড দিয়ে তৈরী। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি ননপোলার ফ্যাটি এসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা থাকে। ২. মেমব্রেন প্রোটিন :কোষঝিল্লীতে তিন ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। যেমন: (ক) ইনটিগ্রাল প্রোটিন (খ) পেরিফেরাল প্রোটিন (গ) লিপিড সম্পৃক্ত প্রোটিন ৩. গ্লাইকোক্যালিক্স:এটি ঝিল্লীর উপর একটি চিনির স্তর বিশেষ। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ৪. কোলেস্টেরল:প্রাণী কোষের ঝিল্লীতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে।
HSCBiology 1st PaperChapter 1: কোষ ও এর গঠনJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিচিত ii. Ca2+^{2+}, Fe2+^{2+}, Mn2+^{2+} আয়ন সঞ্চিত রাখে iii. সকল জীবকোষে বর্তমান নিচের কোনটি সঠিক?

Jessore · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?

Jessore · 2022

  • Granum
  • Cristae
  • Stroma
  • Matrix

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- i. হেলিকেজ ii. RNA পলিমারেজ iii. DNA পলিমারেজ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'BB^{\prime} প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন- i. RNA পলিমারেজ ii. সহযোগী লিপিড iii. DNA ছাঁচ নিচের কোনটি সঠিক?

Comilla · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'DD^{\prime} চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2022

  • টিউবিউলস
  • সিস্টার্নি
  • ডেসিবল
  • ভ্যাকুওল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?

Sylhet · 2022

  • UAA
  • UAG
  • UGA
  • AUG

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?

Sylhet · 2022

  • হেলিকেজ
  • পলিমারেজ
  • লাইপেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?

Chittagong · 2022

  • রাইবোসোম
  • সেন্ট্রিওল
  • মাইটোকডিয়া
  • লাইসোসোম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জীবনের ভৌত ভিত্তি কোনটি?

Chittagong · 2022

  • প্রোটোপ্লাজম
  • সাইটোপ্লাজম
  • নিউক্লিওপ্লাজম
  • উত্তপ্লাজম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?

Comilla · 2022

  • হায়ালোপ্লাজম
  • এক্টোপ্লাজম
  • এন্ডোপ্লাজম
  • টনোপ্লাজম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?

Comilla · 2022

  • রাইবোজোম
  • গলজিবস্তু
  • লাইসোজোম
  • এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

  • রেপ্লিকেশন
  • মিউটেশন
  • ট্রান্সক্রিপশন
  • ট্রান্সলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- iনিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়া সম্পন্ন কনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'D [গণিত] চিহ্নিত অংশের নাম কী?সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?জীবনের ভৌত ভিত্তি কোনটি?কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।