উদ্দীপকের চিত্রের A হলো রাইবোনিউক্লিক এসিড আর B হলো ডি অক্সিরাইবোনিউক্লিক এসিড।এদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল:
বৈশিষ্ট্য
DNA
RNA
১। ভৌত গঠন
দ্বিসূত্রক, প্যাঁচানো বা ঘুরানো সিঁড়ির মতো
একসূত্রক, শিকলের ন্যায়
২। রাসায়নিক গঠন
(ⅰ) এতে থাকে ডিঅক্সিরাইবোজ শ্যগার এবং (ii) DNA-এর পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেস থাকে।
(i) এতে থাকে রাইবোজ শ্যগার এবং
(ii) RNA-এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে।
৩। প্রকার
DNA-অণুর কোনো প্রকারভেদ নেই। কার্যগত দিক হতে DNA-একই রকম হয়।
কার্যগত দিক হতে RNA পাঁচ প্রকার। যথা- tRNA, rRNA, mRNA, gRNA, মাইনর RNA ।
৪। উৎপত্তি
প্রতিলিপনের মাধ্যমে নতুন DNA সৃষ্টি হয়।
নতুনভাবে RNA সৃষ্টি হয়। কোনো প্রতিলিপন হয় না।
৫। অবস্থান
প্রধানত ক্রোমোসোমে থাকে। সামান্য পরিমাণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও থাকে।
ক্রোমোসোম, সাইটোপ্লাজম, রাইবোসোম নিউক্লিওলাসে থাকে।
৬। প্রধান কাজ
বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করা।
প্রোটিন সংশ্লেষ করা।
৭। বংশগতি
DNA বংশগত চরিত্র বহন করে।
ভাইরাল RNA ছাড়া বংশগত চরিত্র বহন করে না।
৮। সংখ্যা
এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি।
এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম।
৯। অতিবেগুনি রশ্মি
অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করে।
তুলনামূলকভাবে কম অতিবেগুনি রশ্মি শোষিত হয়।
১০। আণবিক ওজন
এদের আণবিক ওজন দশ লক্ষ হতে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়।
এদের আণবিক ওজন কয়েক লক্ষের বেশি হয় না।