ভাইরাস জীবিত, নাকি জীবিত নয়? তোমার মন্তব্য দাও।
উত্তর: ভাইরাস জীবিত আবার জীবিত নয়, কারণ ভাইরাসের গঠন অত্যন্ত সরল প্রকৃতির। কেবলমাত্র এক প্রকার নিউক্লিক এসিড (DNA ও RNA) এবং প্রোটিন আবরণী নিয়ে গঠিত। এদের সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু, বিপাকীয় ক্রিয়া প্রভৃতি সজীবতার লক্ষণ পরিলক্ষিত হয় না। জীবনচক্রে বহিঃ-কোষীয় দশায় এদের অস্তিত্ব উপলব্ধি করা যায় না। অপরপক্ষে এরা পোষক কোষের ভেতর বংশবৃদ্ধি করে এবং রোগ সৃষ্টিকারী পরজীবীর মতো আচরণ করে। পোষক কোষের অভ্যন্তরে প্রজননের সময় এদের পরিব্যপ্তি ঘটতে পারে। বহিঃকোষীয় ও অন্ত-কোষীয় দশায় যথাক্রমে জড় ও জীবের মতো পরস্পর বিপরীতধর্মী আচরণের জন্য এদের জড় ও জীব উভয়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
ভাইরাস জীবিত, নাকি জীবিত নয়? তোমার মন্তব্য দাও।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর