শেয়ারFacebookWhatsApp

ক্যাম্বিয়াম কী?

উত্তর: উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ক্যাম্বিয়াম।

HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল

ক্যাম্বিয়াম কী?

উদ্দীপক

তিনা ও রুনা কোষের দুটি অঙ্গাণু নিয়ে আলোচনা করছিল। প্রথম অঙ্গাণুটি ফটোফসফোরাইলেশনে সহায়তা করে এবং দ্বিতীয় অঙ্গাণুটিতে শ্বসনের বিভিন্ন পর্যায় সংঘটিত হয়।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025

উত্তর

উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ক্যাম্বিয়াম।

উত্তর

লাইসোসোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এজন্য লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করা হলো- মাইটোকন্ড্রিয়া জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। দ্বিস্তরবিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। একে কোষের 'পাওয়ার হাউস' বা শক্তিঘর বলা হয়। ভৌত গঠন: ১। আবরণী : প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন নিয়ে গঠিত। বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, মূলত ভেতরের অংশসমূহকে রক্ষা করাই এর প্রধান কাজ। বাইরের মেমব্রেন ভেদ করে বিভিন্ন ক্ষুদ্র অণু এবং আয়ন ভেতরে প্রবেশ করতে পারে, আবার বের হয়ে যেতেও পারে। এতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে যা প্রয়োজনে সক্রিয় ট্রান্সপোর্টে সহায়তা করে। এতে কোনো ETC, ATP Synthases, ATP তৈরির এনজাইম ইত্যাদি থাকে না। দুটি আবরণীর মধ্যে ব্যবধান ৬-৮ nm | ২। প্রকোষ্ঠ : দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় বহিস্থ কক্ষ বা আন্তঃমেমব্রেন ফাঁক এবং ভতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষ জেলির ন্যায় ঘন সমসত্ত্ব ধাত্র দ্বারা পূর্ণ থাকে। একে ম্যাট্রিক্স বলে। ৩। ক্রিস্টি: বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। এ অংশকে ক্রিস্টি বলে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলে যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত। ৪। অক্সিসোম: মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে। এদের অক্সিসোম বলে। অক্সিসোম বৃন্তক বা অবৃত্তক হতে পারে। ৫। ATP Synthases ও ETC: ক্রিস্টিতে স্থানে স্থানে ATP Synthases নামক গোলাকার বস্তু আছে। এতে ATP সংশ্লেষিত হয়। এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন অবস্থিত। ৬। DNA ও রাইবোসোম : মাইটোকন্ড্রিয়ার- নিজস্ব বৃত্তাকার DNA এবং রাইবোসোম রয়েছে। এটিও আদি কোষীয় বৈশিষ্ট্যসম্পন্ন। এরা ম্যাট্রিক্স-এ থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। জীবজগতে অস্তিত্ব রক্ষায় ক্লোরোপ্লাস্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা বিশ্লেষণ করা হলো- ১. খাদ্য প্রস্তুত : উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সরল শর্করা তৈরি হয়। এ সকল শর্করা হতে পরবর্তীতে বিভিন্ন বিপাকীয় পদ্ধতিতে স্নেহ, আমিষ, অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য প্রয়োজনীয় জৈব যৌগ সৃষ্টি হয় যেগুলো বিভিন্ন খাদ্যরূপে উদ্ভিদদেহে সঞ্চিত থাকে। ২. প্রাণীর খাদ্য : প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। এরা খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদদেহের ক্লোরোপ্লাস্টে তৈরিকৃত শর্করা ও খাদ্যরূপে সঞ্চিত বিভিন্ন যৌগকে প্রাণীরা ভক্ষণের মাধ্যমে গ্রহণ করে। ৩. শক্তির উৎস: পৃথিবীর সকল জীবদেহের বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহৃত সকল শক্তির একমাত্র উৎস হলো আলোকশক্তি। কেবল উদ্ভিদই ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তিকে রাসায়নিক স্থিতিশক্তি হিসেবে বিভিন্ন খাদ্যে আবদ্ধ করে। উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি এবং সকল শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত শক্তি খাদ্যের মাধ্যমেই পেয়ে থাকে। ৪. প্রাণীর শ্বসন: প্রাণীর শ্বসন কাজে ব্যবহৃত অক্সিজেনের একমাত্র উৎস হলো উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে সংঘটিত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৃষ্ট অক্সিজেন। এছাড়া প্রাণীর শ্বসনে সৃষ্ট CO2\mathrm{CO}_2 উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে বায়ুমণ্ডলে O2\mathrm{O}_2CO2\mathrm{CO}_2 ভারসাম্য রক্ষা করে। ৫. পরিবেশ দূষণ রোধ: প্রাণীর শ্বসন এবং মানুষের বিভিন্ন ধ্বংসাত্মক কাজে সৃষ্ট CO2\mathrm{CO}_2 পরিবেশে দূষণ সৃষ্টি করছে। ভূপৃষ্ঠে বিস্তৃত বৃক্ষরাজি ও সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন ক্লোরোপ্লাস্টে সংঘটিত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ CO2\mathrm{CO}_2 গ্রহণ করে পরিবেশ দূষণ রোধ করছে এবং পৃথিবীকে প্রাণী তথা মানুষের বসবাসের যোগ্য রাখছে। ৬. ভূ-পৃষ্ঠের তাপমাত্রার ভারসাম্য রক্ষা : ক্লোরোপ্লাস্টে সংঘটিত সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ প্রচুর সৌরশক্তি শোষণ করায় ভূ-পৃষ্ঠের তপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। ৭. মানবসভ্যতা বিকাশে : ক্রমবিকশিত মানবসভ্যতা খাদ্য, বস্ত্র, ওষুধ, জ্বালানি, জীবাশ্ম-জ্বালানি, কাগজ, আসবাবপত্র ইত্যাদির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। আর এসব কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসে উদ্ভিদজগৎ থেকে। উদ্ভিদদেহের সব কিছুই মূলত সালোকসংশ্লেষণের ফসল। এভাবে হাজার বছর ধরে গড়ে উঠা মানবসভ্যতা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে সংঘটিত সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, ক্লোরোপ্লাস্টে সংঘটিত সালোকসংশ্লেষণ প্রাণিকুলের জীবনধারণের জন্য অপরিহার্য।
HSCBiology 1st PaperChapter 1: কোষ ও এর গঠনরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিচিত ii. Ca2+^{2+}, Fe2+^{2+}, Mn2+^{2+} আয়ন সঞ্চিত রাখে iii. সকল জীবকোষে বর্তমান নিচের কোনটি সঠিক?

Jessore · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?

Jessore · 2022

  • Granum
  • Cristae
  • Stroma
  • Matrix

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- i. হেলিকেজ ii. RNA পলিমারেজ iii. DNA পলিমারেজ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'BB^{\prime} প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন- i. RNA পলিমারেজ ii. সহযোগী লিপিড iii. DNA ছাঁচ নিচের কোনটি সঠিক?

Comilla · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'DD^{\prime} চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2022

  • টিউবিউলস
  • সিস্টার্নি
  • ডেসিবল
  • ভ্যাকুওল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?

Sylhet · 2022

  • UAA
  • UAG
  • UGA
  • AUG

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?

Sylhet · 2022

  • হেলিকেজ
  • পলিমারেজ
  • লাইপেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?

Chittagong · 2022

  • রাইবোসোম
  • সেন্ট্রিওল
  • মাইটোকডিয়া
  • লাইসোসোম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জীবনের ভৌত ভিত্তি কোনটি?

Chittagong · 2022

  • প্রোটোপ্লাজম
  • সাইটোপ্লাজম
  • নিউক্লিওপ্লাজম
  • উত্তপ্লাজম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?

Comilla · 2022

  • হায়ালোপ্লাজম
  • এক্টোপ্লাজম
  • এন্ডোপ্লাজম
  • টনোপ্লাজম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?

Comilla · 2022

  • রাইবোজোম
  • গলজিবস্তু
  • লাইসোজোম
  • এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

  • রেপ্লিকেশন
  • মিউটেশন
  • ট্রান্সক্রিপশন
  • ট্রান্সলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- iনিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়া সম্পন্ন কনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'D [গণিত] চিহ্নিত অংশের নাম কী?সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?জীবনের ভৌত ভিত্তি কোনটি?কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।