শেয়ারFacebookWhatsApp

অ্যান্টিকোডন কী?

উত্তর: এন্টিকোডন হলো tRNA অণুর একটি তিন-ক্ষারক ক্রম, যা আমিষ সংশ্লেষণের সময় mRNA অণুর পরিপূরক কোডন চিহ্নিত করে।

HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল

অ্যান্টিকোডন কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর: question image

Mymensingh · 2025

উত্তর

এন্টিকোডন হলো tRNA অণুর একটি তিন-ক্ষারক ক্রম, যা আমিষ সংশ্লেষণের সময় mRNA অণুর পরিপূরক কোডন চিহ্নিত করে।

উত্তর

রাইবোসোমের উপস্থিতির উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু'রকম; যথা- অমসৃণ ও মসৃণ। যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোসোমযুক্ত থাকে সেগুলোকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ ও প্রক্রিয়াজাতকরণ। প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণকারী কোষ যেমন- অগ্ন্যাশয় কোষ, প্লাজমাকোষ, গবলেট কোষ, যকৃতকোষে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সংখ্যা বেশি থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'PP^{\prime} প্রক্রিয়াটি হলো DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া অর্থাৎ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত ৩টি ধাপে ভাগ করা যায়। যথা- ১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এ ধাপে DNA অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও RNA-পলিমারেজ এনজাইম যুক্ত হয়। প্রোমোটারই RNA-পলিমারেজকে নির্দেশ দেয় DNA অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA-পলিমারেজ DNA অণুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটিকে আলাদা করে ফেলে। ২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP ও CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। এভাবে সূচনা স্থান থেকে mRNA-এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5' 3' অভিমুখে) এবং RNA-পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA-পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অণুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়। ৩. সমাপ্তিকরণ বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA-পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে K দ্বারা দ্বিসূত্রক DNA এবং L দ্বারা একসূত্রক mRNA বা RNA কে নির্দেশ করা হয়েছে। DNA এবং RNA অণুর মধ্যে গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য বিদ্যমান। নিচে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- question image
HSCBiology 1st PaperChapter 1: কোষ ও এর গঠনMymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিচিত ii. Ca2+^{2+}, Fe2+^{2+}, Mn2+^{2+} আয়ন সঞ্চিত রাখে iii. সকল জীবকোষে বর্তমান নিচের কোনটি সঠিক?

Jessore · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?

Jessore · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- i. হেলিকেজ ii. RNA পলিমারেজ iii. DNA পলিমারেজ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'BB^{\prime} প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন- i. RNA পলিমারেজ ii. সহযোগী লিপিড iii. DNA ছাঁচ নিচের কোনটি সঠিক?

Comilla · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'DD^{\prime} চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?

Sylhet · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?

Sylhet · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?

Chittagong · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জীবনের ভৌত ভিত্তি কোনটি?

Chittagong · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?

Comilla · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?

Comilla · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- iনিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়া সম্পন্ন কনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'D [গণিত] চিহ্নিত অংশের নাম কী?সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?জীবনের ভৌত ভিত্তি কোনটি?কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

অ্যান্টিকোডন কী? | Prosthuti