উদ্দীপকে বর্ণিত নমুনা 'খ' এর অঙ্গাণুটি হলো লাইসোজোম, যা হাইড্রোলাইটিক এনজাইমের একস্তরী ঝিল্লি দ্বারা তৈরি। নিচে লাইসোজোমের জৈবিক গুরুত্ব উপস্থাপন করা হলো-
১. লাইসোসোম বিভিন্ন প্রকার এনজাইমের মাধ্যমে কোষস্থ উপাদানকে ধ্বংস করতে পারে।
২. লাইসোসোম এনজাইমের সাহায্যে ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় অণুপ্রবেশিত জীবাণু ও খাদ্য উপাদানকে আত্তীকরণ করে।
৩. কোষে খাদ্যাভাব দেখা দিলে বা কোষের ক্ষতি হলে লাইসোসোম কোষস্থ অঙ্গাণুগুলোকে বিগলিত করে ধ্বংস করে। একে অটোফ্যাগি বা স্ব-গ্রাস বলে।
৪. লাইসোসোমের উৎসেচকগুলো যখন কোষের মধ্যে গৃহীত খাদ্যবস্তু, ব্যাকটেরিয়া ইত্যাদিকে জারিত করে, তখন সেই প্রক্রিয়াকে হেটারোফ্যাগি বলে।
৫. লাইসোসোম প্রতিকূল অবস্থায় পতিত হলে এটি লাইসোসোমসহ সমস্ত কোষ অঙ্গাণু এমনকি সম্পূর্ণ কোষকে ধ্বংস করে। এভাবে সমস্ত কোষটি পরিপাক হয়ে যেতে পারে। এ প্রক্রিয়াকে অটোলাইসিস বলে।
৬. লাইসোসোম কোষের অকেজো অঙ্গাণুগুলোকে অপসারণ করে।
৭. অন্তঃকোষীয় স্কাভেনজিং-এর ফলে সৃষ্ট মেটাবোলাইটগুলো নতুন অঙ্গাণু সৃষ্টি করে।
৮. লাইসোসোম মাইটোসিস কোষবিভাজনে উদ্দীপনা যোগায়।