শেয়ারFacebookWhatsApp

স্পাইসিং কী?

উত্তর: যে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রি-mRNA থেকে introns বাদ দিয়ে চূড়ান্ত mRNA তৈরি হয় তাই স্পাইসিং।

HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল

স্পাইসিং কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর : question image

Barisal · 2025

উত্তর

যে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে প্রি-mRNA থেকে introns বাদ দিয়ে চূড়ান্ত mRNA তৈরি হয় তাই স্পাইসিং।

উত্তর

রাইবোসোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়। সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুর নাম রাইবোসোম। রাইবোসোমের প্রধান রাসায়নিক উপাদান হলো RNA এবং প্রোটিন। প্রোটিন সংশ্লেষণ করাই রাইবোসোমের প্রধান কাজ। প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত থাকার কারণে রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।

উত্তর

উদ্দীপকের 'CC^{\prime} অণুটি হলো DNA। DNA জীবে বহু সংখ্যায় উপস্থিত থেকে প্যাঁচানো সূত্র গঠন করে। নিচে DNA অণুর ভৌত গঠন বর্ণনা করা হলো- ১. DNA অণু দ্বিসূত্রক, লোহার সিঁড়ির মতো ডান থেকে বাম দিকে প্যাঁচানো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। ২. সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী (একটি ৫' → ৩' মুখী, অপরটি ৩' → ৫' মুখী) হয়ে অবস্থান করে। ৩. সিঁড়ির দু'দিকের হাতল তৈরি হয় ডিঅক্সিরাইবোজ স্যুগার (s) ও ফসফেটের (P) পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। ৪. সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস (A = T বা G = C) দিয়ে। ৫. ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ স্যুগারের ৩য় ও ৫ম (3' ও 5' কার্বনের) কার্বনের সাথে এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ স্যুগারের ১ম কার্বনের (1' কার্বনের) সাথে। কাজেই সূত্রকের বাইরের দিকে ফসফেট এবং ভিতরের দিকে নাইট্রোজেন ক্ষারক থাকে। ৬. DNA অণুতে চার ধরনের নাইট্রোজেন ক্ষারক (এডিনিন (A), গুয়ানিন (G), থাইমিন (A) এবং সাইটোসিন (C) থাকে। একটি সূত্রের এডিনিন (A) অপর সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা (A = T/T = A) এবং একটি সূত্রের গুয়ানিন (G) অপর সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা (C= G/G = C) যুক্ত থাকে। ৭. ডাবল হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাঁচ বা ঘূর্ণনের দূরত্ব 34°A (= 3.4 nm)। প্রতিটি সম্পূর্ণ প্যাঁচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। প্রতিটি প্যাঁচে ২৫টি হাইড্রোজেন বন্ড থাকে। ৮. সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপ অর্থাৎ বেস জোড়গুলো পরস্পর থেকে 3.4Å দূরত্বে অবস্থিত। ৯. হেলিক্সের ব্যাস 20Å (= 2 nm)। তবে প্রজাতিভেদে অণুর দৈর্ঘ্য বিভিন্ন হয়। ১০. DNA-এর আনবিক ওজন 10610910^6-10^9 ডাল্টন এর মধ্যে।

উত্তর

উদ্দীপকের চিত্রে C হলো DNA এবং D হলো mRNA | DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াটি হলো ট্রান্সক্রিপশন। mRNA হতে ট্রান্সলেশন প্রক্রিয়ায় জৈব অণু প্রোটিন তৈরি হয় যা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ক্রোমোসোমে থাকা DNA-তে জিন সজ্জিত থাকে, যা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিনের কার্যক্রমের প্রথম ধাপ হলো DNA থেকে mRNA তৈরি, যা নিউক্লিয়াস থেকে রাইবোসোমে যায়। সেখানে mRNA-এর তথ্য অনুযায়ী tRNA-এর সহায়তায় নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন (প্রোটিন) তৈরি হয়, যা জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। mRNA → প্রোটিন → বৈশিষ্ট্য বংশগতীয় বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোসোম। এ ক্রোমোসোমে রয়েছে DNA যেখানে জিনগুলো সজ্জিত থাকে। জিনই হচ্ছে জীবের সব চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক যা পর্যায়ক্রমে বাহ্যিক চরিত্রসমূহ ফুটিয়ে তোলে। এক্ষেত্রে জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশের প্রথম ধাপ হলো DNA অণু ব্যবহার করে RNA অণু তৈরি করা। RNA অণু বলতে mRNA-কে বুঝায়। mRNA অণু DNA থেকে আলাদা হয়ে নিউক্লিয়াস থেকে রাইবোসোমে আসে। সেখান থেকে mRNA কোড করা তথ্য ব্যবহার করে tRNA-র সহায়তায় নির্দিষ্ট 'সিকুয়েন্স অনুযায়ী প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে পলিপেপটাইড চেইন তৈরি করে। এই চেইন তথা প্রোটিন জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে।
HSCBiology 1st PaperChapter 1: কোষ ও এর গঠনBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিচিত ii. Ca2+^{2+}, Fe2+^{2+}, Mn2+^{2+} আয়ন সঞ্চিত রাখে iii. সকল জীবকোষে বর্তমান নিচের কোনটি সঠিক?

Jessore · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?

Jessore · 2022

  • Granum
  • Cristae
  • Stroma
  • Matrix

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- i. হেলিকেজ ii. RNA পলিমারেজ iii. DNA পলিমারেজ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'BB^{\prime} প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন- i. RNA পলিমারেজ ii. সহযোগী লিপিড iii. DNA ছাঁচ নিচের কোনটি সঠিক?

Comilla · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'DD^{\prime} চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2022

  • টিউবিউলস
  • সিস্টার্নি
  • ডেসিবল
  • ভ্যাকুওল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?

Sylhet · 2022

  • UAA
  • UAG
  • UGA
  • AUG

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?

Sylhet · 2022

  • হেলিকেজ
  • পলিমারেজ
  • লাইপেজ
  • আইসোমারেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?

Chittagong · 2022

  • রাইবোসোম
  • সেন্ট্রিওল
  • মাইটোকডিয়া
  • লাইসোসোম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জীবনের ভৌত ভিত্তি কোনটি?

Chittagong · 2022

  • প্রোটোপ্লাজম
  • সাইটোপ্লাজম
  • নিউক্লিওপ্লাজম
  • উত্তপ্লাজম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?

Comilla · 2022

  • হায়ালোপ্লাজম
  • এক্টোপ্লাজম
  • এন্ডোপ্লাজম
  • টনোপ্লাজম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?

Comilla · 2022

  • রাইবোজোম
  • গলজিবস্তু
  • লাইসোজোম
  • এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

  • রেপ্লিকেশন
  • মিউটেশন
  • ট্রান্সক্রিপশন
  • ট্রান্সলেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের অঙ্গাণু- i. শক্তিঘর হিসাবে পরিনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশটি কী?নিচের উদ্দীপকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উন্তু প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম- iনিচের ছকটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়া সম্পন্ন কনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: নিচের 'D [গণিত] চিহ্নিত অংশের নাম কী?সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি?DNA অণুর প্যাঁচ খুলতে সাহায্য করে নিচের কোন এনজাইম?কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গানু?জীবনের ভৌত ভিত্তি কোনটি?কোষগহ্বরের চারিদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কী বলে?কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি?DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

স্পাইসিং কী? | Prosthuti