রেপ্লিকেশন ফর্ক কী?
উত্তর: DNA তন্তু যে স্থানে উন্মুক্ত হয়ে Y আকৃতির যে ফর্ক গঠন করে তাই রেপ্লিকেশন ফর্ক।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
রেপ্লিকেশন ফর্ক কী?
উদ্দীপক
C = রাইবোজ শ্যুগারযুক্ত এক সূত্রক পলি নিউক্লিওটাইড
D = A ও B দ্বারা গঠিত জৈব অ্যাসিডনটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
i. RNA পলিমারেজ এনজাইমের ক্রিয়ায় DNA অণুর একটি নির্দিষ্ট অংশের হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গিয়ে ডাবল হেলিক্সের প্যাচ খুলে যায়। ফলে DNA অণুর এ অংশের প্রতিটি সূত্রকের নাইট্রোজেন ক্ষারকগুলো উন্মুক্ত হয়ে পড়ে।
ii. প্যাচ খুলে যাওয়া DNA অণুর 3'-5' সূত্রকের উন্মুক্ত প্রতিটি নাইট্রোজেন ক্ষারক তার সম্পূরক RNA নিউক্লিওটাইডকে আকর্ষণ করে অর্থাৎ DNA সূত্রকের উন্মুক্ত গুয়ানিন ক্ষারক সাইটোসিনযুক্ত RNA নিউক্লিওটাইডকে এবং অ্যাডেনিন ক্ষারক ইউরাসিলযুক্ত RNA নিউক্লিওটাইডকে আকর্ষণ করে । iii. RNA পলিমারেজ এনজাইম DNA অণুর নির্দিষ্ট দিক বরাবর ধাবিত হয়ে ডাবল হেলিক্স বিচ্ছিন্ন করে এবং Mgth বা Mn আয়নের সহায়তায় DNA অণুর 3'-5' সূত্রকের উন্মুক্ত নাইট্রোজেন ক্ষারকের সাথে ক্রমাগত সক্রিয় পরিপূরক RNA নিউক্লিওটাইড যুক্ত করে mRNA শিকল গঠন করে।
iv. RNA পলিমারেজ এনজাইম DNA অণুর যে দিকে ডাবল হেলিক্স বিচ্ছিন্ন করে পরিপূরক RNA নিউক্লিওটাইড যুক্ত হওয়ার পর একই এনজাইমের সাহায্যে তার বিপরীত দিকে DNA অণুর পুনর্গঠন সংঘটিত হয়। অর্থাৎ DNA অণুর 3'5' সূত্রকটি mRNA তৈরির ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়।
V. একই সময়ে একসাথে 12টি RNA নিউক্লিওটাইড যুক্ত mRNA শিকল গঠিত হয় এবং RNA পলিমারেজ এনজাইম অতি দ্রুত DNA অণুর বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য mRNA শিকল গঠন করে। vi. সংশ্লেষিত mRNA অণু DNA অণুর নিউক্লিয়ার ছিদ্রের মাধ্যমে নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে এবং প্রোটিন সংশ্লেষণের স্থান রাইবোজোমে যায়।