উদ্দীপকে আলোচিত কোষ বিভাজন প্রক্রিয়া দুটি হলো মাইটোসিস ও মায়োসিস বিভাজন প্রক্রিয়া। এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হল:
পার্থক্যের বিষয়
মাইটোসিস
মায়োসিস
১। সংঘটন স্থান
জীবের দেহকোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে।
জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামিট তৈরি হয়।
২। অপত্য কোষের সংখ্যা
মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়।
মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়।
৩। অপত্য কোষের ক্রোমোসোমের সংখ্যা
এ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে।
অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের। ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়।
৪। ইন্টারফেজ পর্যায়
মাইটোসিসের পূর্বের ইন্টারফেজ পর্যায়টি দীর্ঘস্থায়ী।
মায়োসিসের পূর্বের ইন্টারফেজ পর্যায়াট ক্ষণছায়া।
৫। সিন্যাপসিস ও বাইভেলেন্ট
সমসংহ (হোমোলোগাস) ক্রোমোসোমগুলোর মধ্যে আকর্ষণ না থাকার ফলে সিন্যাপসিস ঘটে না। ফলে বাইভেলেন্ট তৈরি হয় না।
সমসংস্থ ক্রোমোসোমগুলোর পারস্পরিক আকর্ষণের কারণে সিন্যাপসিস ঘটে এবং বাইভেলেন্ট তৈরি হয়।
৬। ক্রসিং ওভার
ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোন পরিবর্তন ঘটে না।
ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাসেরও পরিবর্তন ঘটে।
৭। বিবর্তন ও জনুঃক্রম
বিবর্তন ও জনুঃক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই।
ক্রসিং ওভারের ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, যা বিবর্তন ও জনুঃক্রমের পথকে সুগম করে।
৮। ক্রোমোমিয়ার
সাধারণত প্রোফেজ ক্রোমোসোমে ক্রোমোমিয়ার দেখা যায় না।
সাধারণত প্রোফেজ ক্রোমোসোমে ক্রোমোমিয়ার দেখা যায়।
৯। পর্যায় মধ্যক দশা
নিউক্লিয়াসের পর্যায় মধ্যক দশা দীর্ঘস্থায়ী।
নিউক্লিয়াসের পর্যায় মধ্যক দশা স্বল্পস্থায়ী।
১০। সেন্ট্রোমিয়ার
মেটাফেজে সেন্ট্রোমিয়ারসহ ক্রোমোসোম অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়।
মেটাফেজ-১ এ সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে।
১১। DNA রেপ্লিকেশন
DNA রেপ্লিকেশন ইন্টারফেজ দশায় সম্পন্ন হয়।
DNA রেপ্লিকেশন প্রোফেজ দশায় ঘটে।
১২। নিউক্লিয়াস ও ক্রোমোসোম এর বিভাজন
নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভক্ত হয়।
নিউক্লিয়াস দু'বার ও ক্রোমেসোম একবার বিভক্ত হয়।
১৩। সংঘটিত
হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড যেকোনো কোষেই হতে পারে।
কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না।
১৪। মেন্ডেলের সূত্র
ব্যাখ্যা করা যায় না।
ব্যাখ্যা করা যায়।