ক্যারিওকাইনেসিস কী?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোসোমের একটি করে ক্রোমাটিড দুদিকে দু'মেরুতে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং এদের মধ্যবর্তী স্থানে সাইটোপ্লাজম দু'ভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষে পরিণত হয়, নিউক্লিয়াসের এরূপ বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
ক্যারিওকাইনেসিস কী?
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
১. অপত্য ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে।
২. ক্রোমোসোমগুলোতে পানি যোজন ঘটে এবং প্যাঁচ খুলে যেতে থাকায় এরা আগের তুলনায় অনেক বেশি সরু ও লম্বা আকার ধারণ করে। অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে।
৩. নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে।
৪. নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমেব্রেনের আবির্ভাব ঘটে, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় ।
৫. স্পিডয়লযন্ত্রে কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।উত্তর