উদ্দীপকে উল্লিখিত "P" প্রক্রিয়াটি হল DNA থেকে mRNA তৈরীর প্রক্রিয়া অর্থাৎ "A" দ্বারা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত তিন ধাপে ভাগ করা যায়। যথা-
১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এধাপে DNA, প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশ ট্রান্সক্রিপসন ফ্যাক্টর ও RNA- পলিমারেসকে নির্দেশ দেন DNA অনুর কোন সূত্রে ট্রান্সক্রিপশন ঘটাবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারের সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA- পলিমারেজ DNA অনুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটি কে আলাদা করে ফেলে।
২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP, CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিয়টাইড যুক্ত করতে হয়। এভাবে সূচনা স্থান থেকে mRNA এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5'->3' অভিমুখে) এবং RNA- পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA- পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অনুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়।
৩. সমাপ্তি করন বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA- পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।