উদ্দীপকে উল্লিখিত চিত্র-B নির্দেশিত প্রক্রিয়াটি হলো মিয়োসিস কোষ বিভাজন। নিচে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার তাৎপর্য বিশ্লেষণ করা হলো-
১. মিয়োসিসের ফলে জননকোষের সৃষ্টি হয়,
২. প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব থাকে
৩. ক্রোমোসোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে।
৪. ক্রোমোসোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে এ বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে।
৫. মিয়োসিস আনে বৈচিত্র্য আর বৈচিত্র্য বজায় রাখে অভিব্যক্তির ধারা ও প্রবাহ।
৬. ডিপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি গ্যামিটের মিলনের মাধ্যমেই যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে।
৭. যে সকল জীবের জীবনচক্রে জনুক্রম আছে সেখানে মিয়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
৮. মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব মিয়োসিস এর মাধ্যমে ।
সুতরাং উপরোক্ত আলোচনা থেকে দেখা যায়, জীবজগতের জন্য মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য অপরিসীম।