নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:মিয়োসিস কোষ বিভাজনের একটি পর্যায়ে একই রকম আকার আকৃতিবিশিষ্ট ক্রোমোসোমগুলো জোড়া বাঁধে। প্রত্যেক জোড়ার একটি ক্রোমোসোম সংশ্লিষ্ট জীবটির পিতার কাছ থেকে পাওয়া, অন্যটি মাতার কাছ থেকে পাওয়া।[মুরারিচাঁদ কলেজ, সিলেট]Q. উদ্দীপকের প্রক্রিয়াটিকে কী বলে?
ক. সিন্যাপসিস
খ. ক্রসিংওভার
গ. টার্মিনালাইজেশন
ঘ. বাইভ্যালেন্ট
উত্তর: সিন্যাপসিস
ব্যাখ্যা: মিয়োসিস-১ কোষবিভাজনের প্রোফেজ-১ পর্যায়ে জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোমগুলো জোড়া বাধে (একটি পিতা থেকে আসে অপরটি মাতা থেকে আসে) জোড় বাধার এই প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। প্রত্যেক জোড়াকে বাইভেলেন্ট বলে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ