উদ্দীপকের চিত্র: f চিত্র: g এবং চিত্র: h হলো যথাক্রমে মিয়োসিস-২ এর মেটাফেজ-২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২। মিয়োসিস-২ এর বিভাজন মাইটোসিসের অনুরূপ। নিচে মেটাফেজ-২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২ এর ব্যাখ্যা করা হলো-
মেটাফেজ-২:
১. স্পিন্ডল যন্ত্র গঠন সম্পূর্ণ হয়।
২. ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল তত্ত্বর সাথে যুক্ত হয়।
৩. ক্রোমোসোমগুলো আরও মোটা ও খাটো হয়।
৪. এই ধাপের শেষে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়।
অ্যানাফেজ-২:
১. সেন্ট্রোমিয়ার সম্পূর্ণভাবে দুই ভাগে বিভক্ত হয়।
২. প্রতিটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারসহ অপত্য ক্রোমোসোম গঠন করে বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে।
টেলোফেজ-২:
১. ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে একত্রিত হয়।
২. নিউক্লিওলাস ও নিউক্লিও পর্দা গঠিত হয়।
৩. পানিযোজন ঘটে, ফলে ক্রোমোসোমগুলো সরু ও লম্বা হয়।
৪. স্পিন্ডলযন্ত্রের বিলুপ্তি ঘটে, ফলে মোট চারটি অপত্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠিত হয়।