প্রান্তীয়করণ বলতে কী বুঝায়?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমোসোমের ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোসোমগুলো আরও খাটো ও মোটা হয়। যার ফলে বাইভেলেটের ক্রোমোসোমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। এ ধরনের বিকর্ষণের ফলে ক্রোমোসোমগুলো বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়াজমটার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এ বিকর্ষণ একইসাথে কয়েক স্থানে হতে পারে। তবে সাধারণত সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যেই ব্যাপক বিকর্ষণ শুরু হয়। এতে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
প্রান্তীয়করণ বলতে কী বুঝায়?
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর