শেয়ারFacebookWhatsApp

মাইটোটিক ইনডেক্স বলতে কী বুঝ?

উত্তর: কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইনডেক্স (MI)। MI = [গণিত] চিকিৎসকের জন্য MI প্রয়োজন পড়ে। MI থেকে অনুমান করতে পারেন টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। উচ্চ MI বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার।

HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল

মাইটোটিক ইনডেক্স বলতে কী বুঝ?

উদ্দীপক

question image

রাজশাহী ক্যাডেট কলেজ · 2025

উত্তর

দুটি নন-সিস্টার ক্রোমাটিডের 'XX^{\prime} আকৃতির জোড়াস্থলকে কায়াজমা বলে।

উত্তর

কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত হলো মাইটোটিক ইনডেক্স (MI)। MI = মাইটোসিসরতকোষসংখ্যামোটকোষসংখ্যা\frac{মাইটোসিসরত কোষ সংখ্যা}{মোট কোষ সংখ্যা} চিকিৎসকের জন্য MI প্রয়োজন পড়ে। MI থেকে অনুমান করতে পারেন টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন। উচ্চ MI বলে দেয় এটি দ্রুত বর্ধনশীল টিউমার।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-A কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষবিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি একটি জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। এটি পাঁচটি ধারাবাহিক ধাপের মাধ্যমে (যেমন- প্রোফেজ, প্রো-মেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ) এটি সম্পন্ন হয়। নিচে প্রোফেজ, প্রো-মেটাফেজ, এবং মেটাফেজ ধাপের চিত্রসহ বর্ণনা করা হলো- প্রোফেজ- এটি মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। question image প্রো-মেটাফেজ- এ পর্যায়ে পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বা ক্রোমোসোমাল তন্তু বলা হয়।এ পর্যায়ে ক্রোমোসোমীয় নৃত্য দেখা যায়। ক্রোমোজোমগুলো এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার-রে বলে। question image মেটাফেজ- মেটাফেজ পর্যায়ের প্রথমেই ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের অবস্থানকে মেটাকাইনেসিস বলা হয়। এ পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে বেশি মোটা, খাটো ও স্পষ্ট দেখা যায়। তাই মেটাফেজ পর্যায়ে কোষে অবস্থিত ক্রোমোসোমের সংখ্যা, আকার ও আকৃতি নির্ণয় করা যায়। মেটাফেজ পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-B দ্বারা মিয়োসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। নিচে মিয়োসিস কোষবিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করা হলো- ১) জননকোষ সৃষ্টি: মায়োসিসের ফলে জননকোষ উৎপন্ন হয়, তাই যৌন জননক্ষম জীবে মায়োসিস না ঘটে তবে বংশবৃদ্ধি অসম্ভব। ২) ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা: প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব (constant) রাখা কেবলমাত্র এ প্রক্রিয়ার জন্য সম্ভব হচ্ছে। হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে মিয়োসিস না ঘটে তাহলে পিতা মাতা হতে সন্তান সন্ততিতে ক্রমাগতভাবে পুরুষানুক্রমে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণ, চারগুণ, আটগুণ, ষোলোগুণ এভাবে বৃদ্ধি পেয়ে জীবজগতে একটি আমূল পরিবর্তন ঘটে যেতো এবং পরিণামে জীবজগত ধ্বংস হয়ে যেত। ৩) প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা: ক্রোমোসোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে। ৪) বৈচিত্র্যের সৃষ্টি: যৌন প্রজনন সম্পন্ন কোনো দুটি জীবই হুবহু একই রকম হয় না। পৃথিবীর প্রায় সাত'শ কোটি মানুষ একই প্রজাতিভুক্ত হয়েও একজন অন্যজন থেকে ভিন্নতর। মায়োসিস প্রক্রিয়ায় গ্যামিটে ক্রোমোসোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিংওভারের ফলে পৃথিবীতে এ বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। ৫) অভিব্যক্তি: মায়োসিস আনে বৈচিত্র্য, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ। ৬) গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি: ডিপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গ্যামিট। আর গ্যামিটের মিলনের মাধ্যমেই যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। ৭) জনুক্রম: সে সকল জীবের জীবনচক্রে জনুক্রম আছে সেখানে মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ৮) মেন্ডেলের সূত্র: মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেয়া মায়োসিস ছাড়া সম্ভব নয়।
HSCBiology 1st PaperChapter 2: কোষ বিভাজনরাজশাহী ক্যাডেট কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে?

Sylhet · 2021

  • Oncogenesis
  • Necrosis
  • Apoptosis
  • Metastasis

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

Comilla · 2021

  • বোভেরি
  • রুডলফ ভিরচাও
  • ডব্লিও ফ্লেমিং
  • ট্রাসবার্জার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

AB · 2018

  • বোভেরি
  • রুডলফ ভিরচাও
  • ডব্লিও ফ্লেমিং
  • ট্রাসবার্জার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Dinajpur · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Jessore · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Comilla · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কী ধরনের ক্রোমোজোম?

Chittagong · 2022

  • মেটাসেন্ট্রিক
  • সাব-মেটাসেন্ট্রিক
  • অ্যাক্রোসেন্ট্রিক
  • টেলোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

  • কায়াজমা
  • বাইভ্যালেন্ট
  • সিন্যাপসিস
  • ক্রসিং ওভার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B\text B' দ্বারা নির্দেশিত অংশের প্রধান গঠন উপাদান কোনটি?

Chittagong · 2023

  • পেপটিডোগ্লাইকেন
  • পলিপেপটাইড
  • কাইটিন
  • সেলুলোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A\text A' চিহ্নিত অংশটি হলো-

Chittagong · 2023

  • মায়োসাইট
  • মাতৃকোষ
  • অপত্য কোষ
  • জনন কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে- i. জিনের নতুন বিন্যাস ও পরিবর্তন সাধিত হয় ii. জেনেটিক ম্যাপ তৈরি করা যায় iii. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক?

Dhaka · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

Dhaka · 2025

  • সিন্যাপসিস
  • প্রান্তীয়করণ
  • কন্ডেনসেশন
  • ক্রসিংওভার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে?কোষ বিভাজন কে আবিষ্কার করেন?কোষ বিভাজন কে আবিষ্কার করেন?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কী ধরনের ক্রোমোজোম?হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ' [গণিত] ' দ্বারা নির্দেশিত অংশের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ' [গণিত] ' চিহ্নিত অংশটি হলো-চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে- i. জিনের নতুন বিন্যচিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।